Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“ব্যাপার কি আবার? ভাইয়া উদ্ধার পেয়েছে, ভাবী রক্ষা পেয়েছে। তুমি খুশি হওনি?” লিসা বলল। কিন্তু তোর খুশিতে লাল রং দেখছি” । “তোমার চশমা আবার বদলাতে হবে দাদী” । “আমার নতুন ভাইটিকে কেমন দেখলিরে? নাত জামাই.....?। লিসা তার দাদীর কথা শেষ হতে দিল না। দাদীর মুখে আঙুল চাপা দিয়ে বলল, “যাকেই দেখ সেই তোমার নাত জামাই হয়ে যায়, অন্তত একে তুমি রক্ষা কর?। নাতনি কম কি! তার জন্যে সবচেয়ে ভালটাই আমি চাই; । অনুরোধ করছি দাদী, তোমার পাগলামী যেন ওর কান পর্যন্ত না যায়। তুমি জান না তোমার নাতনীর মত লক্ষ নাতনী জোড়া দিলেও তাঁর সমান হবে না। তাঁকে তুমি অপমান করো না দাদী”। “তুই আমার এ ভাইটিকে চিনতেই পারিস নি। এক নিমিষে আমি তাকে শত বছরের চেনা চিনেছি'। বলল দাদী হাসতে হাসতে। দাদীকে ছেড়ে দিয়ে এক ঝটকায় উঠে দাঁড়াল লিসা। বলল, দাদী তুমি যদি এই কথা দ্বিতীয় বার আর কারো কাছে বল, তাঁর যদি কানে যায়, তাহলে জেনো এক দন্ড আর এ বাড়িতে থাকব না আমি” । বলে মধ্যমা আঙুলের একটা গাট্টা দাদীর মাথায় মেরে ছুটে বেরিয়ে গেল লিসা। সুরিনামের সংকটে ৬০

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।