সাংঘাতিক বিপদে পড়তে হবে তাদেরকে । কিন্তু আহমদ মুসার সিদ্ধান্তের বাইরে তার করার কিছু নেই। সে পুলিশ অফিসারের সাথে আহমদ মুসার কথার কোন অর্থ খুঁজে পাচ্ছেনা। পুলিশ অফিসারকে আহমদ মুসা কি পুতুল মনে করছে! পুলিশ অফিসারের ধমককেই যুক্তি মনে হচ্ছে তার কাছে। আহমদ মুসা না হয়ে অন্য কেউ হলে হাত্তা এসব অর্থহীন কথাবার্তা থামিয়ে দিত ও বাস্তববাদী হতে বলত। কিন্তু আহমদ মুসার ক্ষেত্রে এ ধরনের কিছু ভাবার অবকাশ নেই। আহমদ কথা নয়। আহমদ মুসার কথা আহমদ হাত্তা নাসুমনের চিন্তার সূত্র ছিন্ন করে দিল। আহমদ মুসার বিশ্রাম নেবার কথা শুনে বিন্মিত হলো হাত্তা নাসুমন। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, নিশ্চয় আহমদ মুসা নতুন কিছু ভাবছে। আহমদ মুসার প্রশ্নের জবাবে বলল সে, “আধা মাইল সামনে রাস্তার বাম পাশেই একটা বাগান পাওয়া যাবে। বাগানে একটা পুকুরও আছে?। “ধন্যবাদ মি. হাত্তা। আমাকে দেখিয়ে দেবেন?। আহমদ মুসা থামল। সবাই নিরব। ছুটে চলছে গাড়ি। রাস্তার বাম পাশে একটা বাগান আহমদ মুসা দেখতে পেল। বলল, “মি. হাত্তা ওটাই কি আপনার সেই বাগান?” হ্যাঁ”। বলল হাত্তা নাসুমন। হাইওয়ে থেকে একটা মেঠো রাস্তা বাগানে গিয়ে প্রবেশ করেছে। আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিয়ে মেঠো পথ ধরে বাগানে প্রবেশ করল। বাগানটা ফলের নয়, বনজ। মূল্যবান বনজ গাছে ভরা বাগান। সেই সাথে ঝোপ-ঝাড়ে ভর্তি । খুশি হলো আহমদ মুসা। এ ধরনের বাগানই তার চাই। আহমদ মুসা একটা ঘন ঝোপের আড়ালে নিয়ে গাড়ি দাঁড় করাল। বলল, “মি. হাত্তা আপনি রিভলবারসহ বের হোন?। সুরিনামের সংকটে ৬
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.