Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“কিভাবে আল্লাহর নাম নিয়ে জবাই করলে খাওয়া যায় তাতো আমরা জানি না”। ওভানডো বলল। “ঠিক আছে, আহমদ মুসা আজ এলে তার কাছ থেকে শিখে নিয়ে জবাই করলেই হবে'। বলল ওভানডোর মা। “দেখেছ মা, ওর প্রার্থনাটা কত সুন্দর। আমরা শিখতে পারি না? লিসা বলল। “তাহলে মুসলমান হবে নাকি? উনি তো মুসলমান” বলল জ্যাকি। তার মুখে হাসি। “আমরা তো মন্দির, গীর্জা কোথাও যাই না। ক্ষতি কি, মুসলমান হলে? তাহলে বাড়িতে বসেও তো প্রার্থনা করা যাবে। আর আমাদের দুর্গে তো এককালে মসজিদ ছিলই” । বলল লিসা। “ঠিক বলেছিস লিসা। ভাইটি আমার আসুক। বলব যে, মুসলমান হতে হলে কি কি করতে হবে আমাদের শিখিয়ে দাও” । বলল ওভানডোর দাদী । “তাহলেতো ভালই হবে দাদীমা। আহমদ হাত্তা নাসুমনদের সাথে এক জাতি হয়ে যাব আমরা? । ওভানডো বলল। “আর তাহলে তো আমি ফাতিমা নাসুমনকে বলতে পারব, আমিও মুসলমান” । বলল লিসা। “দুর্গের মসজিদটাকেও তো তাহলে আমরা নতুন করে গড়তে পারব। ওভানডোর মা বলল। বলেই ওভানডোর মা উঠে দাঁড়াল। বলল, “যাই ওদিকে অনেক কাজ পড়ে আছে'। তার সাথে সাথে ওভানডোর স্ত্রী জ্যাকিও উঠে দাঁড়াল। বলল সে ওভানডোকে লক্ষ্য করে, “তুমি গিয়ে রেস্ট নাও?। ওরা সবাই বেরিয়ে গেলে লিসা গিয়ে দাদীর পাশে বসে তার গলা জড়িয়ে ধরল। “কিরে তোকে তো খুব খুশি দেখাচ্ছে। ব্যাপার কি?” বলল ওভানডোর দাদী নাতনীকে আরও কাছে টেনে নিয়ে। সুরিনামের সংকটে ৫৯

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।