Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“না দাদী তা বলব না, আমার নাম আহমদ মুসা”। হাসতে হাসতে বলল আহমদ মুসা। উঠেও দাঁড়াল সেই সাথে। নাম শুনেই বিম্ময় বিস্ফারিত চোখে লিসা ছুটে এল আহমদ মুসার সামনে । বলল দ্রুত কন্ঠে, “কিছুদিন আগে টার্কস দ্বীপপুঞ্জের ঘটনা এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ঘটনা নিয়ে যার নাম পত্র-পত্রিকা ও টেলিভিশনে এসেছে সেই আহমদ মুসা আপনি? “ধরে নাও তাই?। হাসি মুখে কথাটা বলেই আহমদ মুসা সবার উদ্দেশ্যে বলল, আসি আমি, দেরি হয়ে যাবে আমার” তারপর ওভানডোকে বলল, “এস তুমি আমাকে একটু এগিয়ে দেবে?। আহমদ মুসা পা বাড়াল ঘর থেকে বেরুবার জন্যে। ঘরের সবাই নির্বাক। সবার চোখে বিম্ময় ও অসংখ্য প্রশ্ন। ওভানডোর অবস্থাও তাই। আহমদ মুসার নির্দেশ পেয়ে সে মন্ত্রমুঞ্ধের মত তার পেছন পেছন চলল। ওভানডো তাদের স্টেটের গেট পর্যন্ত আহমদ মুসাকে এগিয়ে দিয়ে এল। গোটা রাস্তায় ওভানডো একটা কথাও বলতে পারেনি। শুধু শুনেছে অহমদ মুসার কথা। নাম শুনে আহমদ মুসাকে সে চিনতে পারেনি। পরে লিসার কথা শুনে তার মনে পড়েছে আহমদ মুসার কথা। টার্কস দ্বীপপুঞ্জে যে ইতিহাস সৃষ্টি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে এতিহাসিক কান্ড ঘটাল সেই আহমদ মুসা ইনি, তার পাশে, তার বাড়িতে? এ কথা মনে আসতেই তার বাকরোধ হয়ে যাচ্ছে। আহমদ মুসাকে বিদায় দিয়ে ফিরে এসে ওভানডো ঘরে ঢুকতেই লিসা “অন্য বিষয়ে বলেছেন। তার বিষয়ে শুধু বলেছেন, তাঁর সুরিনামে আসার ব্যাপারটা এই মুহুর্তে কাউকে না জানাতে? । বলে ওভানডো ধপ করে বসে পড়ল সোফায়। বলে উঠল, “আজ বুঝতে আহমদ মুসা বলেই সম্ভব হয়েছে। ঈশ্বর সবচেয়ে বড় সাহায্যটাই আমাদের জন্যে পাঠিয়েছেন। আমার আর কোন ভয় নেই'। সুরিনামের সংকটে ৫৭

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।