ঘটবে না বলে মনে করি। তবে আমার অনুরোধ কেউ একা শহরে বেরুবেন না। কথা দিচ্ছি ওদিকের কাজ শেষ হলেই আমি চলে আসব। আহমদ মুসা বলল। মুখ উজ্জ্বল হয়ে উঠল ওভানডোর মায়ের। বলল, “বাবা তুমি আমাদের জন্যে ঈশ্বরের সাহায্য। আমরা তোমার পথ চেয়ে থাকব । মায়ের কথা শেষ হতেই ওভানডো আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, “তাহলে একটা গাড়ি নিয়ে যান। অসুবিধা হবে না? । “দরকার হবে না ওভানডো। একটু হাঁটতে ভালই লাগবে। রাস্তায় উঠলেই গাড়ি পেয়ে যাব। আর যে গাড়ি নিয়ে আমরা গতকাল নিও নিকারী থেকে এসেছি, সে গাড়ি বিমান বন্দরে আমাদের জন্যে অপেক্ষা করবে? । বলে আহমদ মুসা উঠতে যাচ্ছিল। ওভানডোর মা বাধা দিয়ে বলল, “একটু বস বাবা। সবই হলো, কিন্তু তোমার নাম পরিচয়টাই জানা হয়নি আমাদের? । এক টুকরো হাসি ফুটে উঠল আহমদ মুসার ঠোঁটে। মুখ নিচু করে থাকল। তারপর বলল, “আমি একজন মানুষ। আপনাদের শুভাকাজ্ী। এটুকু পরিচয় থাকলে চলে না? “কি বল বাবা, তোমার নাম ধরে ডাকবো না?” তোমার বাড়ি-ঘরের কথা জানবো না?” বলল ওভানডোর মা মিষ্টি হেসে। “নাম আমার একটা আছে। কিন্তু আমার তো সে রকম কোন বাড়ি ঘর নেই” । আহমদ মুসা বলল। “কি বল বাছা! অমন কথা মুখে এনো না। প্রাসাদ দরকার নেই। একটা ঠিকানা হলেই চলে'। বলল ওভানডোর মা। “অমন একটা স্থায়ী ঠিকানা তো আমার নেই আম্মা”। বলল আহমদ মুসা। স্নান হয়ে গেল ওভানডোর মায়ের মুখ। “এরপর কি বলবে ভাই যে, তোমার নামও নেই? মিষ্টি হেসে বলল ওভানডোর দাদী । সুরিনামের সংকটে ৫৬
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।