Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আমি চিনতে পারিনি”। বলে ওভানডোর দাদী দুর্গ দেখেতে গিয়ে যা ঘটেছিল, দাদী শ্বাশুড়ীর কাছে যা শুনেছিল সব বলল। “মসজিদের কোন চিহ্ন এখন নিশ্চয় নেই?” আহমদ মুসার চোখে-মুখে আনন্দ। কন্ঠে ঝরে পড়ল অপার আগ্রহ। “গোটা দুর্ণের মধ্যে মসজিদের দেয়ালেরই কিছুটা এখনও দাঁড়িয়ে আছে, মেঝেও অক্ষত আছে । বলল ওভানডোর দাদী । “এখনি মসজিদের ধ্বংসাবশেষটা দেখতে ইচ্ছা করছে। ভাবতে ইচ্ছা করছে সুরিনামের প্রাচীন ও একমাত্র দুর্গে এই মসজিদ এল কি করে? আহমদ মুসা বলল। “চলুন, এখনি চলুন। আমরা সবাই যাব”। বলল লিসা টেরেক। আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে বলল, “না এখন আর সময় হবে না। আমাকে ৯টার মধ্যে বিমান বন্দরে পৌঁছাতে হবে। আহমদ হান্তা নাসুমনের সাথে টেলিফোনে কথা হয়েছে। উনিও ৯-টার মধ্যে বিমান বন্দরে এসে পৌঁছবেন"। কথা শেষ করেই আহমদ মুসা সবার দিকে তাকিয়ে বলল, “তাহলে আমাকে এখন উঠতে হয়” । “তাহলে আমিও তৈরী হয়ে নেই। আমি আপনাকে পৌঁছে দেব এয়ারপোর্টে”। বলল ওভানডো। “না ওভানডো, তোমার রেস্ট দরকার। তাছাড়া তোমার বাড়ি ছাড়া চলবেনা এখন” । আহমদ মুসা বলল। ওভানডোর মুখ স্নান হয়ে গেল। বলল, “আপনি কোন কিছুর আশংকা করেন? “দিনের বেলা তেমন আশংকা করি না। তবে ওদের কেউ না কেউ যে কোনভাবে খোঁজ নিতে আসবে, এটা নিশ্চিত। ফেরিওয়ালা বা কোন প্রকার হোম সার্ভিসের ছদ্মবেশেও আসতে পারে"। আহমদ মুসা বলল। ওভানডোসহ সবার মুখ উদ্বেগ-আতংকে ভরে গেল। কেউ কোন কথা বলল না। বলতে পারলো না। সুরিনামের সংকটে ৫৫

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।