“কারা ঠিক জানি না। তবে তোমাদের সাবেক প্রধানমন্ত্রী হাত্তা নাসুমনের বিরুদ্ধে যে রাজনৈতিক জোট তৈরী হয়েছে, তাদের সাথে এদের যোগ রয়েছে? । আহমদ মুসা বলল। “রাজনৈতিক সংকটের কথা কি যেন বললেন? বলল ওভানডো। “এরা সুরিনামের অন্তর্বতীকালীন সরকারকে নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করেছে। আহমদ হাত্তার পক্ষের লোকদের ওরা ব্যাপকভাবে কিডন্যাপ করছে। ওরা আহমদ হাত্তার পক্ষের কাউকে নির্বাচনে দাঁড়াতে দিবে না। আহমদ হাত্তাকেও ওরা কিডন্যাপ করেছিল। ওদের হাত থেকে নিজেকে মুক্ত করে গত রাতে তিনি এখানে এসে পৌঁছেছেন। এই সংকটের কথাই তোমাকে বলেছি” ।বলল আহমদ মুসা। “জনগন ওদের এ ফড়যন্ত্র মানবে কেন? আমরা তো সকলে আহমদ হাত্তার সমর্থক'। বলল ওভানডো। “জনগণ জানতে পারলে তো? যেমন তোমরাও ব্যাপারটা জানতে না। “আমরা এমনিতেই আহমদ হাত্তার পক্ষের”। বলল ওভানডো। “সব সময়?” প্রশ্ন আহমদ মুসার। “শুধু তাঁকে নয়, সব সময় আমরা মুসলমানেদের সাথে আছি” । ওভানডো বলল। “কেন? প্রশ্ন করল আহমদ মুসা। “জানি না। আমি আমার আব্বাকে এ রকমই করতে দেখেছি। তবে আজ দাদীর কাছে এক মজার কথা শুনলাম। আমাদের ধ্বংস হওয়া দুর্গের মধ্যে নাকি একটা মসজিদ ছিল” । বলল ওভানডো। “মসজিদ ছিল?” আহমদ মুসা বলল। চোখে-মুখে তার বিম্ময়ের প্রকাশ। প্রশ্ন করেই আহমদ মুসা একটু থেমে আবার বলল দাদীকে লক্ষ্য করে, “সত্যি দাদীমাঃ ওভানডো ঠিক বলছে? হ্যাঁ ভাই”। বলল ওভানডোর দাদী। “মসজিদটা নিশ্চয়ই এখন নেই। কি করে চেনা গেল মসজিদ? আহমদ মুসা বলল। সুরিনামের সংকটে ৫৪
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।