Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিছুই জানতে পারবো না এবং তাদের ফলোও করতে পারবো না। তাতে ওদের দুজনকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। এ জন্যে আমরা ফাতিমাকে আগে নিয়ে আসছি। সন্ধ্যা ৬ টায় সে এয়ারপোর্টে আসবে। তখন আমরা ফাতিমার পেছনে পেছনেই থাকব । আহমদ মুসা বলল। “বুঝতে পারছি বাছা, তুমি যাবে। কিন্তু আমাদের কি হবে'। বলল ওভানডোর মা উদ্বিগ্ন কন্ঠে। ওভানডোর মা থামতেই ওভানডোর দাদী বলে উঠল, “তুমি কোথায় থাকছ ভাই? উঠেছো কোথায়? “কোথাও থাকার সুযোগ পেলাম কই? পারামারিবোতে পৌঁছার কিছুক্ষন পরই বেরিয়ে এসেছি। প্রথম তো ঘুমালাম আপনাদের এখানেই । আপনাদের সাবেক প্রধানমন্ত্রী রেস্টহাউস জাতীয় বাড়িতে তুলেছিলেন। আমাদের সাথে একজন বন্দী ছিলেন। কয়েক ঘন্টা ছিলাম সেখানে'। আহমদ মুসা বলল। “তাহলে ভাই আমাদের বাসাতেই থাক। আমরা সাহস পাব । বলল ওভানডোর দাদী। “আমাদের একটা গাড়ি আপনার সাথে থাকবে। চলা ফেরায় কোন অসুবিধা হবে না”। ওভানডো বলল। “ঘটনা আমাকে কখন কোথায় নিয়ে যাবে, আমি জানি না। রাতে যদি ঘুমাবার সময় পাই, তাহলে আপনাদের এখানেই আসব" । বলল আহমদ মুসা। ধন্যবাদ বেটা। মায়ের অনুরোধ তুমি শুনেছ। সত্যিই আমি আতংক বোধ করছি'। ওভানডোর মা বলল। “ওয়াংকে যারা কিডন্যাপ করেছে, ফাতিমা নাসুমনের পেছনে যারা লেগেছে, যারা দেশে একটা বিরাট রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, তারা আপনাদের পেছনেও লেগেছে। এদের বিরুদ্ধে কাজ শুরু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন'। বলল আহমদ মুসা। “এরা তাহলে তো খুব বড় শক্তি! এরা কারা?” জিজ্ঞেস করল ওভানডো। সুরিনামের সংকটে ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।