Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আপনাদের সাবেক প্রধানমন্ত্রী আহমদ হান্তা নাসুমনের মেয়ে সকাল দশটায় নামছে পারামারিবো বিমান বন্দরে। আমাকে সে সময় বিমান বন্দরে থাকতে হবে'। আহমদ মুসা বলল। “তোমার শরীরের এ অবস্থা নিয়ে?” বিম্ময় প্রকাশ করল ওভানডোর মা। “আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছি এয়ারপোর্টে হাজির থাকার জন্যে। আজ ২০ তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে যদি আহমদ হাত্তার মেয়ে ফাতিমা নাসুমন ওদের হাতে ধরা না দেয়, তাহলে ওরা ফাতিমা নাসুমনের ভাবী স্বামী ওয়াং আলীকে হত্যা করবে। বাধ্য হয়ে ফাতিমা নাসুমনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আহমদ মুসার কথায় বাধা দিল লিসা টেরেক। বলল, “আপনারা ফাতিমা নাসুমনকে ওদের হাতে তুলে দিবেন?” লিসার কন্ঠে বিজ্ময়। “আমরা ফাতিমা নাসুমন ও ওয়াংআলী দুজনকেই বাঁচাতে চাই। ফাতিমা নাসুমনের পারামারিবো বিমান বন্দরে ল্যান্ড করার কথা ছিল আজ সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা ডটায় সন্ত্রাসীদের গাড়ি অপেক্ষা করবে ফাতিমা নাসুমনের জন্যে । আমরা সময়টা এগিয়ে সকাল দশটায় এনেছি। শুরুতেই ফাতিমাকে ওদের হাতে তুলে দিতে চাই না'। বলল আহমদ মুসা। “এই যে বললেন ওয়াং আলী ও ফাতিমা নাসুমন দুজনকেই বাঁচাতে চান। তাহলে আবার ফাতিমা নাসুমনকে ওদের হাতে তুলে দেবার প্রশ্ন উঠছে কেন?” বলল লিসা। “ফাতিমা নাসুমনকে ওদের হাতে তুলে দেয়া দরকার ওদের সন্ধান লাভের জন্যে। যাতে ফাতিমা নাসুমন ও ওয়াং আলী দু'জনকেই বাঁচানো যায়?। আহমদ মুসা বলল। “তাহলে আবার সন্ধ্যা ৬টার বদলে ফাতিমা নাসুমনকে সকাল ১০টায় আনছেন কেন? সন্ত্রাসীদের গাড়িতো সন্ধ্যা ৬টায় থাকবে ফাতিমার জন্যে!” “ফাতিমা নাসুমন যাতে আমাদের চোখের সামনেই ওদের হাতে পড়ে, সে জন্যেই এই ব্যবস্থা। সন্ধ্যা ৬টায় সন্ত্রাসীরাও বিমান বন্দরে থাকবে। বিমান বন্দরের ভেতর থেকেও ফাতিমাকে তারা কিডন্যাপ করতে পারে। তাহলে আমরা সুরিনামের সংকটে ৫২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।