Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

বলে একটু থামল ওভানডোর মা। তারপর আহমদ মুসার দিকে তাকাল। বলল, “বাছা, তোমাদের কথায় বাধা দেয়ার জন্য আমি দুঃখিত। এটা আমি করছি, কারণ তোমাকে কিছু কথা বলার জন্যে অস্থির হয়ে উঠেছি;। “কি কথা আম্মা, বলুন”। আহমদ মুসা বলল। “ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। তুমি আমার ছেলেকে উদ্ধার করেছ নিজের জীবন বিপন্ন করে। আমার বউমাকেও বাঁচিয়েছ। এর ফলে আমরা মরা দেহে প্রাণ ফিরে পেয়েছি। কিন্তু বাবা আমরা হাসবার সুযোগ পাচ্ছিনা। আরও গুরুতর বিপদ আমাদের উপর চেপে বসেছে । থামল ওভানডোর আম্মা । “ওরা আবার হামলা করবে, কিডন্যাপ করবে সেই চিন্তা করছেন?” বলল আহমদ মুসা। “এই বিরান দুর্গের কোথাও জাহাজ বোঝাই সোনা এনে পুঁতে রাখা হয়েছে কিনা জানিনা। কিন্তু এই বিষয়টা যখন ওদের মাথায় ঢুকেছে, তখন আমাদের রক্ষা নেই। আমাদের গোটা পরিবারকে ধ্বংস করে হলেও ওরা শেষ দেখে ছাড়বে” । বলতে বলতে কান্নায় ভেংঙে পড়ল ওভানডোর মা। আহমদ মুসার চোখে-মুখে একটা বিব্রত ভাব ফুটে উঠল। “আমার বৌমা ঠিকই বলেছে ভাই। আগে ছিল ওদের আমাদের উৎখাত করার টার্পেট। এবার প্রতিশোধ স্পৃহাও যোগ হলো। গতরাতের প্রতিশোধ নিতে ওরা আসবে অবশ্যই । কিংবা আরও কোনভাবে প্রতিশোধ নিতে পারে”। বলল ওভানডোর দাদী । আহমদ মুসা ভাবছিল। বলল, “ঠিক দাদীমা, ওরা এটা করতে পারে। পরাজয় ও ক্ষতির প্রতিশোধ ও ওরা নিবে। তবে ভয় পাবেন না। আল্লাহই সাহায্য করবেন?। “তুমি ক'দিন থাক বাবা। তাছাড়া তুমি অসুস্থ। ক”দিন বিশ্রামও নেয়া হবে”। বলল ওভানডোর মা। ককিন্তুআমাকে তো এখনি যেতে হবে । বলল আহমদ মুসা চিন্তিত কন্টে। “কোথায়? বলল ওভানডোর মা। সুরিনামের সংকটে ৫১

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।