Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

লুন্ঠন, আত্মসাৎ ইত্যাদি অপরাধের মূল উৎস। সুতরাং যে সমাজ ও যে মানুষ ধর্মের বিধান মেনে চলবেনা, সে মানুষ ও সে সমাজ ক্ষতি ও ধ্বংসের পথে পরিচালিত হবে?। থামল আহমদ মুসা। ওভানডোর দাদীসহ সকলের চোখে-মুখে স্তত্তিত দৃষ্টি। আহমদ মুসার উপর পলকহীন চোখ রেখে ওভানডোর দাদী বলল, আসলেই কি তুমি একজন ধর্ম প্রচারক ভাই? কিন্তু তাই বা কি করে বলি? গত রাতে তুমি নাকি দু'ডজন লোক হত্যা করেছ, ওভানডোদের মুক্ত করেছ'। না!” আর আমাদের ধর্মে ধর্ম প্রচারক বলে কোন গোষ্ঠী নেই। যারা ধর্ম মেনে চলে, তারা অন্যকেও ধর্ম মানাবার চেষ্টা করে। সুতরাং যে ধর্ম মেনে চলে সে ধর্মের প্রচারকও?। বলল আহমদ মুসা। ওভানডোর দাদী কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বলে উঠল লিসা টেরেক, “আপনি ধর্মের যে রূপ তুলে ধরেছেন, সে রূপ সব ধর্মের নেই। যেমন আমাদের খৃষ্ট ধর্ম। তা থেকে আমরা আমাদের প্রাত্যাহিক জীবনের জন্যে কোন নির্দেশই পাই না?। আহমদ মুসা লিসার দিকে মুখ ঘুরিয়ে নিল। বলল, “তোমার কথা ঠিক লিসা। তোমাদের কাছে মাফ চেয়ে বলছি, খৃষ্ট ধর্ম সর্বযুগের ধর্ম নয়। এ ধর্ম দুহাজার বছর আগের একটা সময়ের এক শ্রেণীর মানুষের জন্যে এসেছিল। এই ধর্ম সেই মানুষের জন্যে যথেষ্ট ছিল। কিন্তু এখন অচল হয়ে পড়েছে। পরবর্তীকালে ইসলাম এসেছে সর্বযুগের সকল মানুষের জন্যে। আধুনিক, উত্তর-আধুনিক সব মানুষের প্রয়োজন পুরণ করে ইসলাম? । লিসার মুখে হাসি ফুটে উঠল। বলল, “আপনার সাজেশন আমি বুঝেছি। কিন্তু সব মানুষ কি ইসলাম গ্রহন করবে? আমরা না হয় আপনার চমৎকার “লিসা এখন থাম, এ জটিল বিষয় নিয়ে পরে ওর সাতে আলোচনা করো?। সুরিনামের সংকটে ৫০

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।