করেছেন। মানে খেতে বলেছেন। সুতরাং ওগুলো মানুষ জবাই করে খেতে পারে। কিন্তু জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ আল্লাহর বিধানকে স্মরণ করে" । তাহলেই জবাই বৈধ হবে, খাওয়াও বৈধ হবে৷ “চমৎকার, চমৎকার দাদী” । বলল লিসা। “আমার মুখের কথা কেড়ে নিয়েছিস লিসা। আমি ওকথা বলতে যাচ্ছিলাম*। বলে লিসার দিক থেকে মুখ ঘুরিয়ে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, “ভাই তুমি জান না, তুমি কি সাংঘাতিক কথা বলেছ। আমার এখন কি মনে হচ্ছে জান, এতদিন আমাদের গোশত খাওয়াটা অবৈধ হয়েছে। যাক আল্লাহকে স্মরণ করার মন্ত্রটা তুমি শিখিয়ে দিও? । বলে একটু থামল। তারপরে আবার বলল, “তুমি বোধ হয় খুব ধর্ম পালন কর ভাই?, হ্যাঁ দাদী। আল্লাহর নাম স্মরণ না করলে যেমন গোশত খাওয়া অবৈধ হয়ে যায়, তেমনি ধর্ম না মানলে মানুষের জীবন অবৈধ ও ক্ষতির পথে পরিচালিত হয়”। বলল আহমদ মুসা। আহমদ মুসা কথা শেষ করল। কিন্তু সংগে সংগে কোন উত্তর দিতে পারলো না ওভানডোর দাদী। হা করে তাকিয়ে থাকল আহমদ মুসার দিকে। তার চোখে-মুখে বিজ্ময়। বলল কিছুক্ষণ সময় নিয়ে, “তোমার কথার তাৎপর্য অনুভব করতে পারছি, বোঝার জন্যে যুক্তি খুঁজে পাচ্ছি না। একটু বুঝিয়ে বলতে পার? “এখানেও অনেক কথা বলতে হবে। বিষয়টা সংক্ষেপে এভাবে বলা যায় যে, শান্তি না থাকার অর্থ অশান্তি, সুখ না থাকলে দুঃখের সৃষ্টি হয়, সমাজ-সম্পর্ক বিপর্যস্ত হলে মানুষের জীবন সংকট হয়, মানুষের জীবনধারা অসুস্থ হলে অন্যায়, সম্পর্ক বিপর্যস্ত হয় এবং মানুষের শান্তি সুখ ধ্বসে পড়ে তখন, যখন আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে, তার দেয়া বিধান বা ধর্ম উপেক্ষা করে কোন মানুষ নিজে প্রভূ সেজে বসে এবং অপরাপর মানুষকে তার স্বার্থের শিকার হিসেবে গণ্য করে। মানুষের এই স্বেচ্ছাচারিতাই সকল অন্যায়, অবিচার, ছুরি, ডাকাতি, হত্যা, সুরিনামের সংকটে ৪৯
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।