“নাস্তা কি রেডি? কাজের মেয়েকে জিজ্ঞেস করল ওভানডোর মা। হ্যাঁ রেডি” । “তাহলে টেবিলে দাও'। বলে ওভানডোর মা ওভানডোর দিকে তাকিয়ে বলল, “যাও মেহমানকে নিয়ে এস নাস্তা করে কথা বলা যাবে? । ওভানডো চলে গেল মেহমানখানার দিকে । ওভানডোর মা চলল নাস্তার টেবিলের দিকে। নাস্তা শেষে সবাই এসে ওভানডোদের ফ্যামিলি ড্রইংরুমে বসল। ওভানডোর দাদী সোফায় আহমদ মুসার পাশে বসতে বসতে বলল, “ভাই, রাতেও তুমি মুরগী, খাসি কিছুই খাওনি। শুধু ডিম খেয়েছ। এখনও শুধু ডিম আর ব্রেডই খেলে । সবজিও খেলে না। কারণ কি বলত?, আহমদ মুসাকে একটু বিব্রত দেখাল। বলল, “স্যরি দাদী আপনাদের বিপদে ফেলেছি। কিন্তুকি করব, আমাদের ধর্মের বিধান হলো, আল্লাহর নাম নিয়ে জবাই করা নয় এমন গোশত খাওয়া যাবে না। সাধারণত আমেরিকান দেশগ্তলোতে সবজিতে শুকরের গোশত ব্যবহার করে। এজন্যে আমি সবজি খাওয়া এড়িয়ে গেলাম? । “তুমি আগে বলনি কেন ভাই?” বলল ওভানডোর দাদী । হাসল আমদ মুসা। বলল, খুবই ছোট একটা ব্যাপার জানিয়ে আপনাদের কষ্ট দেয়া আমি ঠিক মনে করিনি? । “কিন্তু নিজেকে কষ্ট দেয়া ঠিক বুঝি? । বলেই ওভানডোর দাদী প্রসংগ পরিবর্তন করে বলে উঠল, “তোমাদের এ বিধানের তাৎপর্য কি বলত?” আহমদ মুসা গন্ভীর হলো। বলল, “দু” এক কথায় এর জবাব দেয়া মুশকিল। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, সৃষ্টির পেছনে স্রষ্টার উদ্দেশ্য, অর্টার প্রতি সৃষ্টির দায়িত্ব ইত্যাদি অনেক কথা বলতে হয়। সংক্ষেপে এটুকু বলতে পারি, সব কিছু আল্লাহর সৃষ্টি। এক সৃষ্টির অধিকার নেই আরেক সৃষ্টিকে হত্যা করার। তা করতে পারা যায় শুধু আল্লাহর বিধান অনুসারে । সে বিধান হলো, এক সৃষ্টিকে আরেক সুরিনামের সংকটে ৪৮
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।