Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

শত নির্ধাতনেও যখন রাজী হচ্ছিলাম না, তখন জ্যাকিকে ওরা কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয়। যাতে তার উপর অত্যাচার করলে বাধ্য হই বলতে '। থামল ওভানডো। সবার চোখে উদ্বেগ ও বিল্ময়। ওভানডোর মা-ই প্রথম কথা বলে উঠল। বলল, “ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। জ্যাকিকে তিনি রক্ষা করেছেন। কিন্তু তুমি একি খবর শোনালে। ওরকম গুপ্তধন থাকলে সেটা আমাদের জন্যে একটা বড় ঘটনা । কিন্তু তার চেয়েও বড় ঘটনা হলো, এ গ্তপ্তধন পাওয়ার জেদ যখন ওদের মাথায় চেপে বসেছে, তখন আমরা শান্তিতে থাকতে পারবো না। যে কোন সময় যে কোন ঘটনা ওরা ঘটাতে পারে। এর থেকে বাঁচার পথ বাড়ি-ঘর সব ছেড়ে চলে যাওয়া । কিন্তু........... 1? কান্নায় ভেঙে পড়ল ওভানডোর মা। ওভানডোর মা কাঁদছে। আর অন্য সবার চোখে-মুখে ছড়িয়ে পড়েছে আতংক । “এভাবে ভেঙে পড়ো না আম্মা। দেখ ওদের কথা আমি শুনেছি, শুনেও কিন্তুঠিক আছি” । বলল ওভানডো। “ঠিক থাকবি কি করে? আসলেই মহাবিপদ আমাদের উপরে । আমার ভয় হচ্ছে, ওরা দরকার হলে আমাদের গোটা পরিবারকেই ধ্বংস করবে" । বলল ওভানডোর মা। ওভানডোর মা”র কথা এবার ওভানডোকেও উদ্বিগ্ন করে তুলল। বুঝল তার মা'র ভেঙে পড়ার মধ্যে যুক্তি আছে। মায়ের কথার উত্তরে কি বলবে ওভানডো তা খুঁজে পাচ্ছিল না। এ সময় কাজের মেয়ে এসে খবর দিল, “মেহমান ঘুম থেকে উঠেছেন। ডাকছেন। লাফ দিয়ে উঠে দাঁড়াল ওভানডো। ওভানডোর মাও উঠল। বলল, “চল আমিও যাব। ওভানডোর দাদীও তার হাতের লাঠিটা খাড়া করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চল আমরাও যাই। রাতে তো কথা বলা হয়নি? । সুরিনামের সংকটে ৪৭

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।