জুতা পায়ে ওঠা নিষেধ। আমি বললাম, কি বলছ তুমি দাদীমা, মন্দির, গীর্জা সব প্রার্থনার ঘরেই জুতা পায়ে ঢোকা যায়। তিনি বললেন, এটা মন্দির বা গীর্জা নয়, এটা মুসলমানদের মস্ক। এ প্রার্থনা গৃহে জুতা পায়ে ঢোকা যায় না। প্রার্থনা ঘরটির দেয়াল কোন কোন জায়গায় এখনও খাড়া আছে'। ওভানডোর দাদী কথা শেষ করল। ওভানডোর চোখে-মুখে বিম্ময়। বলল, “কিন্তু দাদী, এ দুর্গে মুসলমানদের মসজিদ এল কি করে?, “আমি জানিনা। তোমার দাদা একটা গল্প করেছিলেন। গল্পটা তিনি শুনেছিলেন তার আব্বার কাছে। সে সময় নাকি একজন পুরাতত্ববিদ পর্যটক দুর্গ এলাকা পর্যবেক্ষণ করে বিন্ময় প্রকাশ করেছিলেন। তিনি নাকি বলেছিলেন, এ দুর্গের কথা ইউরোপীয় বা আমেরিকান কোন বিবরণে নেই। অথচ বিশাল এই দুর্ঘটা তৈরী হয়েছে কলম্কাসের সময়ে । কলম্বাসের কোন জাহাজ সুরিনামে ল্যান্ড করার কোন দলীল নেই। দুর্ণের মসজিদ দেখেও তিনি বিম্ময় প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন, দুর্ের অবস্থানের বিচারে এই মসজিদই ছিল দুর্ণের কেন্দ্রবিন্দু। তার মতে দুর্গের ভবনগুলোর মধ্যে মসজিদটাই সবচেয়ে সুনির্মিত। তার কথা সত্য। দেখ, গোটা দুর্গ মাটির সাথে মিশে গেছে। কিন্তু মসজিদের দেয়ালের অনেকাংশ এখনও খাড়া । আর মেঝে প্রায় অক্ষত? । থামল ওভানডোর দাদী। হঠাৎ ওভানডোর মুখটা স্নান হয়ে গেল। বলল, “দাদী এই রহস্যের সাথে আরও রহস্য যোগ হয়েছে। আমাকে কিডন্যাপ করা হযেছিল কেন জান? হ্যাঁ, সেটা বলেছিস। স্টেট, স্টেট না হলে দুর্গ এলাকা বিক্রিতে রাজী হতে বাধ্য করার জন্যে” । বলল ওভানডোর মা। “কিনতে চায় কেন তার মধ্যেই রয়েছে আসল রহস্য আম্মা। আমি আড়ি পেতে ওদের আলোচনা শুনে জানতে পেরেছি, এই দুর্গ এলাকার কোথাও জাহাজ বোঝাই করে আনা স্বর্ণ পুতে রাখা হয়েছে। কোথায় পুঁতে রাখা হয়েছে, সেটাও নাকি পাওয়া যেতে পারে আমাদের পারিবারিক পুরনো কাগজ পত্রে। সে জন্যেই ওরা দুর্গ এলাকা কিনতে চায় এবং আমাদের পারিবারিক পুরনো কাগজ-পত্রচায়। সুরিনামের সংকটে ৪৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।