“যে ওয়াং আলীকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন, সে ওয়াং আলী কে ভাইয়া?” বলল লিসা। “তা ওঁকে জিজ্ঞেস করিনি” । বলল ওভানডো। “এক ওয়াং আলীর কথা আমি জানি। উনি আমাদের বিশ্ব বিদ্যালয়ের বোধ হয় শেষ বর্ষের ছাত্র। খুব ভালো ছাত্র, কিন্তু রাজনৈতিক কর্মী। ছাত্র আন্দোলনে সব সময় সক্রিয়। খুব জনপ্রিয়। শুনেছি উনি নিখোঁজ। ওর সাথে আমাদের সাবেক প্রধান মন্ত্রী আহমদ হাত্তা নাসুমনের মেয়ে ফাতিমা নাসুমনের বিয়ের কথা ছিল" । বলল লিসা। “সে ওয়াং আলীও হতে পারে। আমি জানি না'। ওভানডো বলল। “তোমার মেহমানের নাম কি ভাইয়া? ওভানডোর মুখে বিব্রত ভাব দেখা দিল। তারপর হাসল সে। বলল, “তাঁর নাম জিজ্ঞেস করার সুযোগ আমি পাইনি। বিরাট ভূল আমার এটা, “আমার মনে হয় সে মুসলমান ভাইয়া”। বলল লিসা। “কেমন করে বুঝলি?” জিজ্ঞেস করল ওভানডো। “সে শোবার আগে প্রার্থনা করছিল। মুসলমানরা ওভাবে প্রার্থনা করে?। বলল লিসা। “হতে পারে যাকে খুঁজছেন তিনি সেই ওয়াং আলীও তো মুসলমান, । বলল ওভানডো। “তোরা কি জানিস, আমাদের দুর্গে একটা “মস্ক' মানে মসজিদ ছিল'। বলল ওভানডোর দাদী । “বল কি দাদী, আমাদের দুর্গে মসজিদ ছিল?” ওভানডো বলল। হ্যাঁ ওভানডো। আমি যখন নতুন বউ হয়ে আসি এ বাড়িতে, সে সময় একদিন দাদী শ্বাশুড়ী আমাকে ঘুরে ঘুরে দুর্গ দেখাচ্ছিলেন। একটা বড় ভাঙা ঘরের সামনের পাকা চত্বর পার হতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেলেন। বললেন, বোন পায়ের জুতা খুলে ফেলো। বলে তিনিও তাঁর পায়ের জুতা খুলে ফেললেন। আমি জুতা খুলতে খুলতে বললাম, পায়ের জুতা খুলতে হবে কেন দাদী? তিনি বললেন, “এই ঘর একটা প্রার্থনার জায়গা । এই চত্বরও তার অংশ”। এ পবিত্র জায়গায় সুরিনামের সংকটে ৪৫
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।