ওভানডোর শোবার ঘরে ওভানডো, তার স্ত্রী জ্যাকুলিন, তার মা ও দাদী বসে গল্প করছিল। ঘরে প্রবেশ করল ওভানডোর ছোট বোন লিসা টেরেক। বলল, “সাতটা বাজে ভাইয়া। তোমার মেহমানকে তো ডাকতে হবে সাড়ে ৭টায়”। “এই তো ঘুমালো সাড়ে চারটায়, সাড়ে ৭টায় উঠবে কি করে?” বলল ওভানডোর মা। “কিন্তু উনি বার বার বলেছেন সাড়ে ৭টায় ওঁকে উঠতে হবে?। জোর দিয়ে বলল লিসা টেরেক। “ওর চেয়ে দেখি তোমার গরজ বেশি? । মুখ লাল হয়ে উঠল লিসার। লিসার বয়স ২০ বছরের মত হবে। পারামারিবো স্টেট ইউনিভার্সিটিতে লিসা নিজেকে সামলে নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠল। বলল, ভাবী, মাত্র ঘন্টা দুয়েকের কথা-বার্তায় আমরা সবাই দেখেছি উনি কথা কম বলেন। কিন্তু যা বলেন, তার মধ্যে কথার কথা থাকেনা?। “তুমি এত খেয়াল করেছ লিসা?” বলল তার ভাবী জ্যাকি। মুখ লাল করে কিছু বলতে যাচ্ছিল লিসা। তার মা তাকে বাধা দিয়ে বলল, “ছেলেটার মাথা কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। নিশ্চয় অনেক রক্ত পড়েছে, । হ্যাঁ মা, গোটা হা ক্ত পড়েছে। আমি একবার কাপড় দিয়ে বেঁধে দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি রাজী হননি। বলেছিলেন, রক্ত পড়া কমে গেছে, এমনিতেই বন্ধ হয়ে যাবে। অদ্ভূত লোক মা, মাথায় অতবড় আঘাত পেয়েছে, তার কথা বার্তা ও আচার আচরণে কখনও তা মনেই হয়নি”। বলল ওভানডো। “ও মানুষ নয় বেটা। ও নিশ্চয় কোন দেবদূত। তোমার কাছে ও বৌমার কাছে যা শুনলাম, যেভাবে তোমাকে ও জ্যাকিকে সে উদ্ধার করেছে, তা কোন একজন মানুষের পক্ষে সম্ভব নয়। ভেবে দেখো এই রাতে আঠার উনিশজন লোক মরেছে তার হাতে। নিজের জীবন বিপন্ন করেই সে এটা করেছে। ঈশ্বর বাছার মঙ্গল করুন”। বলল ওভানডোর মা। সুরিনামের সংকটে ৪৪ পড়ে।
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।