একজন মাঝবয়সীকে দেখিয়ে বলল, “ইনি আমাদের স্টেটের ম্যানেজার? । ওভানডো থামতেই আহমদ মুসা বলল, “ওভানডো তোমার এখানে কোন কাজ নেই। তুমি ম্যাডামকে নিয়ে বাড়িতে যাও?। “আপনিও চলুন?। বলল ওভানডো। “কথা বলো না। তুমি যাও। এদিকের কাজ সেরে ওদের নিয়ে আমি আসছি, । আহমদ মুসা বলল। “এখানে তো আর কোন কাজ নেই” । বলল ওভানডো। “ওভানডো আমি এদের আটজন এবং গাড়ি দুটো সার্চ করে দেখব। তারপর লাশগুলো ও গাড়ির ব্যবস্থা করে আমি আসছি'। আহমদ মুসা বলল। “লাশগুলোর ব্যবস্থা কি? ম্যানেজার পুলিশকে খবর দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে'। বলল ওভানডো। “আমি মনে করি পুলিশ জটিলতার সৃষ্টি করবে। যারা এই ঘটনা ঘটাল, সেই গ্রুপের সাথে বর্তমান সরকারের গভীর সম্পর্ক আছে এবং সেই সুত্রে পুলিশও এদের কথাই শুনবে । আহমদ মুসা বলল। উদ্বিগ্ন দেখাল ওভানডোকে। একটু চিন্তা করে বলল, “ঠিকই বলেছেন আপনি। আমি বন্দী থাকাকালে ওদের মুখে এ ধরনের কথাই শুনেছি। গতকাল বিকেলেও ওরা আমাকে বলেছে, সরকারও আমাদের, পুলিশও আমাদের । কারও সাহায্য তোমরা পাবে না?। বলে একটু চিন্তা করে ওভানডো বলল, “তাহলে আপনি কি করতে চান? “গাড়িতে তুলে তোমার লোকরা লাশগুলো নদীতে ফেলে দিয়ে আসবে। অল্পক্ষণেই ওগুলো চলে যাবে সাগরে: । আহমদ মুসা বলল। “ঠিক আছে আপনি তাই করুন। কিন্তু তাড়াতাড়ি চলে আসুন আপনি, । বলে বোন লিসাকে নিয়ে স্ত্রী জ্যাকির হাত ধরে বাড়ির দিকে হাঁটতে শুরু করল ওভানডো। সুরিনামের সংকটে ৪৩
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।