“আমি তো একা গাড়ি ঠেলে ফেলতে পারবো না স্যার। ফেললে তুলতে পারবো না। আপনারা একটু রহম করুন স্যার। আপনারাও তো কাণ্তান বাড়ি থেকেই এলেন, । আহমদ মুসা যেন ওদের বুঝাবার জন্য মরিয়া। হ্যাঁ এলাম। আমরা কাপ্তান বাড়ির মাথায় বাড়ি মেরে এলাম। একটু কান পেতে শোন, ও বাড়ির কান্না শুনতে পাবি। আমরা ওদের ধ্বংস করতে চাই” । বলেই লোকটি ওদের সবাইকে আহবান করে বলল, “এসো তোমরা সবাই। ও শালাকে দিয়ে হবে না। আমরা গাড়ি ফেলে দিয়ে পথ পরিক্ষার করি। ওর সবাই এগিয়ে আসছে আহমদ মুসার গাড়ির দিকে। দু'পক্ষের গাড়ির মাঝের ফাঁকা জায়গাটায় ওরা এসে পৌঁছেছে। সাতজন ওরা। আহমদ মুসার ডান হাত বিদ্যুত বেগে বেরিয়ে এল তার কোটের আড়াল থেকে। তার তর্জনি ছিল এম-১০ এর ট্রিগারেই। শুধু তর্জনি চেপে ধরল সে ট্রিগারটায়। আর ঘুরিয়ে নিল এম ১০এর নল ওদের উপর দিয়ে। আহমদ মুসার এম-১০ এর নল থেকে তখনও ধোঁয়া বেরুচ্ছিল। এ সময় দেখতে পেল সামনের কারটির এদিকের দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। একজন লোক আধখোলা দরজার ফাঁক দিয়ে গড়িয়ে পড়ল মাটিতে । তার হাতে তাক করা রিভলবার। সে মাটিতে পড়ার সাথে সাথেই তার রিভলবার থেকে গুলি বেরিয়ে আসত। কিন্তু আহমদ মুসা প্রস্তুত ছিল তার আগে থেকেই। তার এম ১০-এর এক ঝাঁক গুলি গিয়ে দরজা ও লোকটিকে আঘাত করল । গুলীর ধাক্কায় দরজা বন্ধ হয়ে যাওয়ায় লোকটির গোটা দেহই চলে এল আহমদ মুসার এম-১০ এর আওতায়। গুলীর ঝাঁক লোকটিকে একেবারে ভর্তা করে ফেলল। এম ১০ বাগিয়েই আহমদ মুসা ছুটল গাড়ি দুটির দিকে। কিন্তু সামনের গাড়িতে কাউকে দেখল না। পেছনের গাড়িতে লোকটির লাশ যেখানে পড়েছিল, সেই দরজার জানালা দিয়ে আহমদ মুসা দেখল একজন মেয়ে মুখ বাঁধা অবস্থায় পেছনের সিটে বসে আছে। মেয়েটিকে দেখেই আহমদ মুসা মুখ ফিরিয়ে ডাকল, “ওভানডো বেরোও গাড়ি থেকে, এদিকে এসো?। সুরিনামের সংকটে ৪১
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।