Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আহমদ মুসা গাড়ি থেকে নামার সময় ওভানডো বলল, “আমার কাছেও রিভলবার আছে। আমিও নামতে পারি । পক্ষ থেকে গুলী-গোলায় সাবধান হতে হবে। আপাততঃ গাড়িতেই থাক" । আহমদ মুসা নামল গাড়ি থেকে। তারপর দ্রুত এগিয়ে গাড়ির সামনের ঢাকনা তুলে ফেলল। একটু ঝুঁকে পড়ে গাড়ির ইঞ্জিনের এটা ওটা পরীক্ষা করতে লাগল। যেন খারাপ গাড়ি সারাবার চেষ্টা করছে সে। বাম হাত দিয়ে ইঞ্জিনের এটা ওটা দেখলেও তার কান সতর্ক এবং ডান হাতে তার এম-১০ প্রস্তুত। ওদের দু গাড়ি এসে আহমদ মুসার গাড়ির পাঁচ ছয় গজ সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়ি দাঁড় করিয়েই দু গাড়ি থেকে চার পাঁচজন এক সাথে নেমে পড়ল। প্রায় সমস্বরে চিৎকার করে উঠল। অকথ্য গালি দিয়ে তারা বলে উঠল, “শুয়োরের বাচ্চা গাড়ি সরা? । হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল?। “কি করবি, গাড়ি ঠেলে ফেলে দে নিচে”। ওদের একজন চিৎকার করে বলল। স্যার একটু অপেক্ষা করুন। আমি “কাপ্তান বাড়ি” থেকে এক খন্ড তার নিয়ে আসি। তাহলেই গাড়ি ঠিক হয়ে যাবে” । আহমদ মুসার কন্ঠে অনুনয়ের সুর। আরও দুজন ওদের গাড়ি থেকে নামল। ওরা এক সাথে চিৎকার করে উঠল, “এক মুহূর্ত ও সময় দেবনা। ঠেলে ফেলে দাও গাড়ি নিচে” । “স্যার, কাপ্তান বাড়ির একজন সম্মানিত মেহমান আছে গাড়িতে; । আহমদ মুসার অসহায় সুর। “শালা আবার কথা বলে। জাহান্নামে যাক কাপ্তান বাড়ির মেহমান। শালা সরা গাড়ি। না হলে গুলী খাবি কিন্তু'। বলল ওদের একজন চিৎকার করে। সুরিনামের সংকটে ৪০

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।