Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

চলল। রাস্তা প্রশস্ত হলেও পাশাপাশি দুটি গাড়ি চলার মত পথ। যাবার আর পথ থাকলো না। রাস্তার দুপাশেই ধানের ক্ষেত। ক্ষেত রাস্তা থেকে নিচু এবং তাতে পানি রয়েছে। “ওভানডো গাড়ি দুটির গতি দেখে মনে হচ্ছে শত্রু পক্ষেরই। মনে হয় মিশন শেষ করে পালাচ্ছে'। আহমদ মুসা বলল। “তাহলে কিডন্যাপ করেছে ওরা আমার স্ত্রীকে? প্রায় আর্তনাদ করে উঠল ওভানডোর কন্ঠ। “ওভানডো দুর্বল হয়ে পড়ার সময় এটা নয়? । বলে আহমদ মুসা তার গাড়ি ডেড স্টপ করার মত থামিয়ে দিল। ঝোঁক সামলাতে না পেরে ওভানডো ড্যাশ বোর্ডের উপর মুখ থুবড়ে পড়তে যাচ্ছিল। আহমদ মুসা বাঁ হাত দিয়ে তাকে আটকে দিল। সোজা হয়ে বসে ওভানডো বলল, “গাড়ি থামিয়ে দিলেন যে, । “থামিয়ে দেইনি। বলতে হবে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে”। আহমদ মুসা বলল। “তাতে কি হবে?” জিজ্ঞেস করল ওভানডো। তার কন্ঠে বিস্ময়। “আমাদের গাড়ির পাশ কাটিয়ে ওরা যেতে পারবে না। থামাতে বাধ্য হবে ওদের গাড়ি। তারপর দেখবে কি ঘটে”। আহমদ মুসা বলল। সামনের দুটি গাড়ি একদম কাছে চলে এসেছে। সাইড দেবার জন্যে অবিরাম হর্ন দিচ্ছে। আহমদ মুসা তার রিভলবারটা কোটের বাম পকেটে রেখে ডান হাতে নিল এম-১০ মাইক্রো মেশিন গান। বলল ওভানডোকে, “তুমি গাড়িতেই বসে থাকবে। গোলাগুলী শুরু হলে তখন তুমি গাড়ির মেঝেয় শুয়ে পড়বে” । সুরিনামের সংকটে ৩৯

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।