Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

২ ওভানডো এল টেরেকের স্টেটে প্রবেশ করল ওভানডোদের গাড়ি। ড্রাইভ করছিল আহমদ মুসা। স্টেটের মাঝখানে ওভানডোদের বাড়ি। বাড়ির চারদিকে স্টেট জুড়ে বাগান ও ফসলের ক্ষেত। মাঝে মাঝে জংগালাকীর্ণ টিলা । নদীর তীর থেকে একটা প্রশস্ত পাথুরে রাস্তা স্টেটের গেট পেরিয়ে স্টেটের ভেতর দিয়ে এগিয়ে গেছে বাড়ির দিকে। পাথুরে রাস্তার দুধারে ফসলের ক্ষেত। দু একটা টিলাকেও অতিক্রম করতে হয়েছে রাস্তীকে। স্টেটের উত্তর ও পশ্চিম অংশে বাগান। গোটা স্টেটটাই প্রাচীর দিয়ে ঘেরা। স্টেটের রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছার মাঝামাঝি পথে এসেছে আহমদ মুসার গাড়ি। আহমদ মুসা দেখল ওভানডোর বাড়ির দিক থেকে চারটি হেডলাইট দ্রুত এগিয়ে আসছে। “তোমাদের কয়টি গাড়ি ওভানডো?? জিজ্ঞেস করল আহমদ মুসা। “দুটো গাড়ি। এই একটা আর বাড়িতে আছে একটা” । বলল ওভানডো। “তাহলে এত রাতে তোমাদের বাড়ি থেকে দুটো গাড়ি একসাথে বেরিয় আসছে কেন? প্রশ্ন আহমদ মুসার। “আমিও তাই ভাবছি? তাহলে কি.....?, কথা শেষ না করেই থেমে গেল ওভানডো। তার কন্ঠে ঝরে পড়ল উদ্বেগ। “তোমার আশংকা মনে হয় ঠিক ওভানভো,। সুরিনামের সংকটে ৩৮

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।