“আর সে গল্পের অনুসরণে সোনা খুঁজতে গিয়ে কত লোক যে কতভাবে হারিয়ে গেছে তার ইয়াত্তা নেই” “যেমন আমরা ওদের সোনা খোঁজার পাল্লায় পড়ে সব হারাতে বসেছি; । কথা বলেই ওভানডো দ্রুত চোখ তুলে আহমদ মুসার দিকে তাকাল এবং দ্রুত কন্ঠেই বলল, স্যার আমার ওয়াইফকে কিডন্যাপ করতে ওদের আজ যাওয়ার কথা, যদি গিয়ে থাকে!” ওভানডো”র কথায় যেন কান্না ঝরে পড়ল। আহমদ মুসা বোটের স্পিড বাড়িয়ে দিল। বলল, “আল্লাহ ভরসা ওভানডো। চল দেখা যাক। কিডন্যাপ করলে ওরা ওকে কোথায় নিয়ে যাবে?? “আমি যেখানে বন্দী ছিলাম সেখানে আমার কাছে ওকে নিয়ে যাবার কথা?। “আচ্ছা চল দেখা যাক?। বলে আহমদ মুসা আবার সামনের দিকে মনোযোগ দিল। ওভানডো বলে উঠল, “স্যার, আপনি আমার বাসায় যাবেন? “কেন, আমাকে নিয়ে যাবার ইচ্ছা নেই?” “আছে বলেই জিজ্ঞেস করছি স্যার। আমার মা, আমার দাদী আপনাকে পেলে খুব খৃশী হবে” । “তোমার দাদী আছে? কত বয়স?” “একশ পাঁচ?। “তাহলে বিরাট বহুদশী তো তিনি। আর কে আছে তোমার?, “আব্বার কথা বলছেন তো? তিনি নেই?। স্যরি”। বলল আহমদ মুসা। কোন উত্তর দিল না ওভানডো। আহমদ মুসার দৃষ্টি সামনে নিবদ্ধ। সবটুকু শক্তি দিয়ে এগিয়ে চলেছে বোট। সুরিনামের সংকটে ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।