Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আর পারিবারিক পুরনো কাগজ পত্র? “ওটাও আমাদের পরিবারের এক অতি মূল্যবান সম্পদ। এ কাগজ পত্রের আমরা অনেক কিছুই বুঝিনা। ব্যবহারিক কোন মূল্যও নেই। তবু আমাদের পরিবার ওটা এতদিন যক্ষের ধনের মত আগলে রেখেছে। কাউকে কোন মুল্যেই আমরা দিতে পারিনা ওটা?। “এ সবের জন্য ওরা এমন মরিয়া হয়ে উঠেছে কেন? “আমরা এর রহস্য জানতাম না। কিন্তু ওদের কাছ থেকে একটা কাহিনী শুনেছি। কয়েকদিন আগে চোখ বন্ধ করে মরার মত পড়েছিলাম। দীর্ঘক্ষণ নানারকম নির্যাতন চালাবার পর ওরা বসে জিরিয়ে নিচ্ছিল।ওরা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। ওরা দুজন গল্প করছিল। ওদের গল্প থেকে জানলাম, দুর্গের কোন এক বিশেষ স্থানে জাহাজ ভরে আনা সোনা পুঁতে রাখা আছে। আমাদের পারিবারিক কাগজপত্রে কোথায় স্বর্ণ রাখা আছে তার সংকেত পাওয়া যাবে? । “এ ধরণের গ্ুপ্তধনের কথা তোমার পরিবার জানে না, কিন্তু এরা জানল কি করে?, “ওদের গল্পে এ বিষয়েও কিছু জানলাম। ওরা বলল, ত্রিনিদাদের সামনে কোথায় যেন কলম্বাসের জাহাজ বহর হ্যারিকেনের কবলে পড়েছিল। সবাই জানে সে হ্যারিকেনে বিশটি জাহাজ ডুবে যায়, কিন্তু আসলে ডুবে উনিশটি। একটি জাহাজ ক্যাপ্টেনের অদ্ভূত দক্ষতায় ক্ষতিগ্রস্ত হয়েও বেঁচে যায়। কিন্তু হ্যারিকেন তাড়িত হয়ে চলে আসে সুরিনাম উপকুলে। ভীষণ ক্ষতিগ্রস্ত জাহাজ ডুবে যাবার আগেই জাহাজের ক্যাপ্টেন আরহমেন এল টেরেক জাহাজ বোঝাই সোনা কূলে নামিয়ে নেয়”। শুনতে রূপকথার মত লাগল। সোনা পাগল ইউরোপীয়দের এমন হাজারো গল্প আছে। আবার হতে পারে এটা সত্য ঘটনা” । “আপনি ঠিকই বলেছেন। আমার কাছেও একে রূপ কথার মত মনে হয়েছে। ইউরোপের কথা বলছেন কেন, সোনা নিয়ে লাখো কাহিনী আছে আমাদের আমেরিকাতেও?। সুরিনামের সংকটে ৩৬

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।