Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“আমিও ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। আমার অভিযান ব্যর্থ হয়নি। ওয়াং আলীকে উদ্ধার করত না পারলেও তোমাকে উদ্ধার করেছি? । “কিন্তু স্যার বিপদ আমার কাটেনি। আজ সন্ধ্যায় ওদের একজনের কাছে শুনলাম, আজই ওরা আমার স্ত্রীকে কিডন্যাপ করবে । তাকে এনে অত্যাচার করে আমাকে কথা বলতে বাধ্য করবে'। ভেঙে পড়া কন্ঠে বলল ওভানডো। “তোমাকে কি বলাতে চায়? কি শক্রতা ওদের সাথে তোমার?” “বলল, “সে অনেক কথা স্যার। বলছি। কিন্তু তার আগে আপনার মাথার আঘাত থেকে রক্ত বন্ধ করা দরকার” । উঠে দাঁড়াল ওভানডো। “না, ওভানডো বস। রক্ত যা পড়ার তা পড়ে গেছে। এখন তেমন একটা পড়ছে না।এখনই বন্ধ হয়ে যাবে ।তুমি বল তোমার কথা?। ওভানডো বসল আহমদ মুসার কাছাকাছি এসে। বলল, “স্যার এই সুরিনাম নদীর মুখে নদীর ঠিক উত্তর উপকুল ঘেঁষে, এই পারামারিবো শহরের পূর্ব প্রান্তে আমাদের পাঁচশ একরের একটা স্টেট আছে। স্টেটের ঠিক মাঝ বরাবর আমাদের বাড়ি। বাড়িটা প্রায় বিলীন হয়ে গেছে সেই দুর্গের মধ্যে। দুর্ঘকে “কাপ্তান দুর্গ" বলত। সেই হিসেবে আমাদের বাড়িকেও “কাপ্তান বা টেরেক বাড়ি” বলাহয়। ওদের চোখ দুর্গ এলাকার উপর। ওরা আমাদের গোটা স্টেটটাই দ্বিগুন-তিনগুন দাম দিয়ে কিনতে চেয়েছিল। আমরা রাজী হইনি । শেষে ওরা দুর্গ এলাকা কিনতে চায় এবং আমাদেরকে বাড়ি সরিয়ে নিতে বলে। ওরা কয়েক গুন বেশি দামে জায়গাটা কিনবে এবং অন্যত্র বাড়িও তারা তৈরী করে দেবে। কিন্তু এতে আমরা সম্মত হইনি। এটা নিয়েই বিরোধের সূত্রপাত। শেষ পর্যন্ত ওরা আমাকে কিডন্যাপ করেছে। ওরা আমার কাছে দুটি জিনিস জানতে চাচ্ছে। একটি হলো, পরিবারের পুরনো কাগজ পত্রের বাক্সটা কার কাছে, কোথায় আছে? দ্বিতীয়টি হলো, দুর্গ এলাকা বিক্রি করার সম্মতি? । “জায়গাটা তোমরা ছাড়ছো না কেন? পুরনো কাগজ পত্রে কি আছে?" “এ স্টেট-এর সাথে, এ দুর্ণের সাথে আমাদের শতশত বছরের পারিবারিক ইতিহাস জড়িত। কোন মুল্যেই এটা আমরা কাউকে দিতে পারি না?। সুরিনামের সংকটে ৩৫

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।