Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আহমদ মুসারা তখন অনেক দূর চলে এসেছে। পুলিশরা বা ওরা নতুন করে বোট জোগাড় করে আবার আহমদ মুসাদের পিছু নেবে সেটা অসম্ভব । স্বস্তির চিহ ফুটে উঠেছে যুবকটির চোখে মুখে । বলল সে আহমদ মুসাকে লক্ষ্য করে, “ওদের বোট ফুটো করে আসতে হবে এই চিন্তাটা তখন আপনার মাথায় এলো কি করে? “দেখ বাঁচার চেষ্টা যখন মানুষের মধ্যে মুখ্য হয়ে উঠে, তখন কত বুদ্ধি বের হয়!” বলল আহমদ মুসা। “আপনাকে ধন্যবাদ স্যার। আপনি রীতিমত এক যুদ্ধ করেছেন। আমি নিজ চোখে না দেখলে একে মনে হতো এক সিনেমার গল্প। একজন মাত্র লোক এমন অসাধ্য সাধন করতে পারে, তা আমার কাছে এতদিন অবিশ্বাস্য ছিল?। বলল যুবকটি। আহমদ মুসা কোন জবাব দিল না। যুবকটিই আবার কথা বলল। বলল সে, “স্যার আজকের রাতই আমার শেষ রাত ছিল। আপনি আমাকে বাঁচিয়েছেন। কে আপনি স্যার? যুবকটির প্রশ্নের জবাব না দিয়ে আহমদ মুসা জিজ্ঞেস করল, “তুমি কি ওয়াং আলী?" “জি না। আমি ওভানডো এল টেরেক। আপনি ওয়াং আলীকে চেনেন?, বলল ওভানডো এল টেরেক নামের যুবকটি। “তুমি চেন? জিজ্ঞেস করল আহমদ মুসা। “চিনি না। ওদের কথাবার্তায় ওয়াং আলীর নাম শুনেছি। উনি তো এখানেই ছিলেন। আজ বিকেলে অন্য কোথাও নিয়ে গেছে? । “কোথায় নিয়ে গেছে? “তা জানতে পারিনি । তবে ওদের কথা থেকে শুনেছি আগামী কাল বিশ তারিখের পর তারা ওয়াং আলীকে হত্যা করবে। কিন্তু আপনি তাকে চেনেন?” “চিনি না, কিন্তু জানি। তাকে উদ্ধার করার জন্যেই আমার এই ঘোরাঘুরি” “ঈশ্বরকে ধন্যবাদ তাকে উদ্ধার করতে এসে আমাকে উদ্ধার করলেন? । সুরিনামের সংকটে ৩৪

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।