Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

পুলিশ ও লোকগুলো সব সিঁড়ির উপর পড়ে যেতেই আহমদ মুসা বের করে ছুঁড়ে মারল সিঁড়ি লক্ষ্যে। বোমা ফাটার চেয়ে হাক্কা শব্দে স্মোক বোমা বিস্ফোরিত হলো। সংগে সংগে কালো ধোঁয়ায় ছেয়ে গেল সিঁড়ি ও তার আশ পাশটা। প্রাচীরের দিকে ঘুরে দাঁড়িয়ে যুবককে বলল, “দৌড় দাও” । তারপর আহমদ মুসা পুরোহিতকে বলল, “তুমি এখানে শুয়ে পড়, না হলে গুলীতে মরবে" ৷ বলে সে ছুটল প্রাচীরের দরজার দিকে । তার পেছনে ছুটছে যুবকটি। সিঁড়ির দিক থেকে গুলীর শব্দ হতে লাগল। কিন্তু আন্দাজের উপর ছোঁড়া গুলীর দু”একটা গুলী আশ-পাশ দিয়ে চলে গেল। আহমদ মুসারা নিরাপদে পার হল প্রাচীরের দরজা। প্রাচীরের পাশের রাস্তা ধরে ছুটে চলল আহমদ মুসা ও যুবকটি। আহমদ মুসার লক্ষ্য ঘাটে বেঁধে রেখে আসা বোট। বোটে উঠল তারা দুজন। আহমদ মুসা বসল গিয়ে ড্রাইভিং সিটে। বোট স্টার্ট দিয়ে তার রিভলবার তাক করল জেটিতে বেঁধে রাখা অন্য একটি বোটকে। ট্রিগার টিপল আহমদ মুসা। কয়েকটা গুলী গিয়ে বিদ্ধ করল বোটের ওয়াটার লাইন ঘেঁসে। বোটের গায়ে কয়েকটা গর্তের সৃষ্টি হলো। আহমদ মুসা হাসল। বলল, “ওরা এ বোটটা নিয়ে পঞ্চাশ গজও এগুতে পারবে না?। আহমদ মুসার বোট তখন চলতে শুরু করেছে। তারা দেখল তিনজন পুলিশ ও আরও কয়েকজন লোক মন্দিরের দিক থেকে ছুটে এসে জেটিতে বাঁধা সেই বোটে উঠল। স্টার্ট নিয়ে ছুটে চলতে শুরু করল তাদের বোট। দেখে বুঝল এঁ বোটে হৈ চৈ শুরু হয়ে গেছে। আলোর গতি বেঁকে গেল। বোট তারা কুলে ভেড়াবার চেষ্টা করছে বুঝল আহমদ মুসারা। কিন্তু পারল না। আলোটা তলিয়ে গেল। তলিয়ে গেল বোট। অনুমান করল আহমদ মুসারা পানিতে হাবুডুবু খাচ্ছে নিশ্চয় ওরা সাত আটজন মানুষ সুরিনামের সংকটে ৩৩

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।