আহমদ মুসা যুবকটির দিকে তাকাল। বলল, “এই দরজার পরে একটা চত্বর। তার পরেই নদী। নদীর ঘাটে গিয়ে আমাদের নৌকায় উঠতে হবে । আমার পেছন পেছন আসবে। যদি দরকার হয় পেছন দিকটা সামাল দেবে? । আহমদ মুসা এবার ফিরে দাঁড়িয়ে দরজার দিকে মনোযোগ দিল। গুলি করে তালা ভাঙা ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু এ তালা ভাঙার শব্দে শত্রু পক্ষ আমাদের অবস্থান জেনে যাবে এবং আমাদের পরিকল্পনা কি তাও বুঝতে পারবে। কিন্তু গুলি করে তালা ভাঙা ছাড়া কোন উপায়ও নেই। খুলে ফেলল দরজা এক বটকায়। তার হাতে উদ্যত এম-১০। অন্যদিকে পুরোহিতকে ধরে রেখেছে সামনে। এগুলে সিঁড়ির পাশ দিয়ে তারা প্রাচীরের দক্ষিণ দরজায় পৌঁছে যাবে। আহমদ মুসা সামনে কাউকেই দেখল না। তবে সিঁড়ির উপর দিকে মানুষের হৈ চৈ ও পায়ের শব্দ পাওয়া গেল। আহমদ মুসা বুঝতে পারল ওরা নিচে শব্দ শুনে আসছে। পেছনে তাকিয়ে আহমদ মুসা দ্রুত কন্ঠে যুবককে বলল, “তুমি সব সময় আমার পেছনে থাকবে? । বলেই আহমদ মুসা পুরোহিতকে ঠেলে নিয়ে ছুটল সিঁড়ির গোড়া বরাবর। সিঁড়ির গোড়ায় পৌঁছেই আহমদ মুসা ঘুরে দাঁড়াল। এম-১০ এর ট্রিগারে ছিল তার আঙুল। ঘুরবার সময় ট্রিগারে চেপে বসেছিল তার তর্জনিটা। বৃষ্টির মত গুলি ছুটে গেল গোটা সিঁড়ি কভার করে উপর দিকে। সিঁড়ি ধরে নামছিল কয়েকজন পুলিশ ও আরও কয়েকজন মানুষও। গুলি বৃষ্টি হওয়ার সংগে সংগে পুলিশ ও লোকগুলো সিঁড়ির উপর পড়ে গেল। কয়জন গুলী খেয়ে পড়ল আর কয়জন বাঁচার জন্যে শুয়ে পড়ল তা বুঝল না আহমদ মুসা। বুঝার সময়ও তার নেই। সুরিনামের সংকটে ৩২
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।