Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

আহমদ মুসা ভাবল দোতালার পথে প্রধান গেট দিয়ে বেরুনো সম্ভব নয়। মনে পড়ল তার পুরোহিতের কাছে শোনা এ হলঘরের চারটি স্টিলের গেটের কথা। খুশি হয়ে উঠল আহমদ মুসা। তার বাঁ পাশেই এ হলঘরের দক্ষিণ দেয়াল। এ দেয়ালে খুব সামনেই এ ধরনের একটা গেট। আহমদ মুসা পুরোহিতকে এভাবে সামনে ধরে রেখে পিছু হটে চলল দক্ষিণ দেয়ালের সেই স্টিল গেটের কাছে। আহমদ মুসা আরও খুশি হলো এই ভেবে যে, এ দেয়ালের পর চত্বরটা। তার পরেই নদী। বন্ধ স্টিল গেটের সামনে গিয়ে আহমদ মুসা ছেড়ে দিল পুরোহিতকে । সে বিস্মিত হলো, ওরা আর কেউ এ হলঘরে আসছে না কেন? নিহত এই দশজনই কি ওদের সশস্ত্র প্রহরী ছিল, না অন্য কোন পরিকল্পনা? পুরোহিতকে জিজ্ঞেস করল, “মন্দিরে আপনাদের প্রহরী কতজন?” “চৌদ্দজন। দুজন ছুটিতে” । বলল পুরোহিত। “এতক্ষণে কি পুলিশ এসে পৌঁছেছে বাইরে?” বলল আহমদ মুসা। “পুলিশ?” বিস্বুয় প্রকাশ করল পুরোহিত। মহারাজ। কোন ঘটনা ঘটলে সংগে সংগে পুলিশকে সংকেত দেবার ব্যবস্থা মন্দিরে আছে। আমি জিজ্ঞেস করছি, পুলিশ নিশ্চয় এসেছে। কিন্তু তারা এখানে আসছে না কেন?, দিকে। আহমদ মুসা এ গোপন বিষয়টা কি করে জানল এটাই বোধ হয় তার বিস্ময়ের কারণ। একটু সময় নিয়ে বলল সে, “পুলিশ উপরের হলরুমে এসে জানি না? । সুরিনামের সংকটে ৩১

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।