সিঁড়িতে ওরা তখন চারজন আর সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল দুজন। আহমদ মুসার আকস্মিক আক্রমণের মুখে ওরা ওদের স্টেনগান আহমদ মুসার দিকে ঘুরিয়ে নিতে পারল না। আহমদ মুসা তার ভয়ংকর এম-১০ এর ট্রিগার মাত্র কয়েক সেকেন্ড চেপে রেখে সিঁড়ির এ লোকদের উপর ঘুরিয়ে নিয়ে এল। ছয়টি দেহ বুলেটের আঘাতে বাঁঝরা হয়ে গেল। ঝরে পড়ল সিঁড়ির উপর। গুলি থামিয়েই আহমদ মুসা ডাকল যুবকটিকে। যুবকটি পুরোহিতকে সঙ্গে করে নিয়ে আহমদ মুসার কাছে এল। আহমদ মুসা পুরোহিতকে সামনে নিয়ে বলল, “ওঠ সিঁড়ি দিয়ে । পুরোহিত গুলিবিদ্ধ তার ডান হাতকে বাঁ হাত দিয়ে চেপে ধরে আছে। সে আহমদ মুসার নির্দেশের সংগে সংগে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। আহমদ মুসা তার ঠিক পেছনে । আর যুবকটি আহমদ মুসার পেছনে। সিঁড়ির মুখের কাছাকাছি গিয়েই আহমদ মুসা তার বাঁ হাত দিয়ে পুরোহিতের গলা পেচিয়ে নিজের দেহের সাথে সেঁটে নিয়ে যুবকটিকে নির্দেশ দিল, “তুমি ঠিক আমার পেছনে থাকবে এবং পেছন দিকটা সামলাবে। পুরোহিতকে ঢাল হিসেবে সামনে রেখে আহমদ মুসা উঠে এল সিঁড়ির মাথায়। তার ডান হাতে উদ্যত এম-১০ মেশিন রিভলবার। সিঁড়ির মাথায় উঠতেই আহমদ মুসা দেখল ওরা আরও চারজন ছুটে আসছে সিঁড়ির মুখের দিকে। ওদেরও হাতে উদ্যত স্টেনগান। কিন্তু গুলি করতে গিয়ে মুহূর্তের জন্যে দবিধার সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে। তারা দেখল, তারা গুলি করলে প্রথমেই মারা পড়ে পুরোহিত। তাদের এই দ্বিধার সুযোগ নিল আহমদ মুসা। তার এম-১০ রিভলবার এক ঝাঁক গুলি ওদের চারজনকে ছেঁকে ধরল। ওদের চারজনের রক্তাক্ত দেহ ঝরে পড়ল মাটিতে। দুতলা থেকে নেমে আসা সিঁড়ি দিয়ে আরো দুজন নামছিল। তারা চারজনের এই অবস্থা দেখে ছুটে পালাল সিঁড়ি দিয়ে উপরে। শোনা যাচ্ছে, উপরে বিরাট হৈ চৈ চলছে। সুরিনামের সংকটে ৩০
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।