পুলিশ অফিসারটি একটা ফটো আহমদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, “এই লোকটি।' ফটোটির দিকে তাকিয়ে আহমদ মুসা চমকে উঠলো। এ যে আহমদ হাত্তা নাসুমনের ফটো। আহমদ মুসা জিজ্ঞেস করল, লোকটি চোর-ডাকাত, হাইজ্যাকার নাকি? না ইনি পলিটিশিয়ান। ফেরার। এখন শোনা যাচ্ছে, সে গোপনে সুরিনামে প্রবেশ করেছে? । “কোথায় গিয়েছিল সে?” জিজ্ঞেস করল আহমদ মুসা। “দেশের বাইরে কোথাও ।“ “কি করে জানা গেল সুরিনামে প্রবেশ করেছেন তিনি। “সেটা জেনে লাভ নেই। এখন দরকার তাকে পাওয়া। ছবিটা দেখে রাখুন। তাকে পেলে পুলিশে ফোন করবেন। বলে লোকটি গাড়ির জানালা থেকে মুখ সরাতে গিয়ে হাত্তা নাসুমনের দিকে তাকিয়ে চমকে উঠল। বলল, “আপনাকে পরিচিত মনে হচ্ছে। পুলিশ অফিসারের কথা শেষ না হতেই আহমদ মুসা সামনের সিটের দরজা খুলে দিয়ে বলল, “স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার চাইতে গাড়িতে বসুন। বসে কথা বলুন?। পুলিশ অফিসারটি উঠে বসল। তার মুখ গন্তীর। চোখে সন্ধানী দৃষ্টি। আহমদ মুসার পাশের সিটে উঠে বসতে বসতে হাত্তা নাসুমনকে সে বলল, “আপনার নাম কি?' “আবুল হাত্তা”। বলল আহমদ হাত্তা নাসুমন। “আবুল হাত্তা, না আহমদ হাত্তা? বলেই পুলিশ অফিসারটি পেছনের সিটে বসেই চোখের পলকে তার বাম এল তার হাতে। সংগে সংগে চিৎকার করে উঠল পুলিশ অফিসার, “ও গড, পাওয়া গেছে। ইউরেকা, ইউরেকা?। সুরিনামের সংকটে ৩
— পৃষ্ঠা ৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।