আহমদ মুসা তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে এল। পেছনে পেছনে এল যুবকটি। সিঁড়ির গোড়ায় আসতেই আহমদ মুসা সিঁড়ির মুখেই অনেকগুলো পায়ের শব্দ পেল। এক ঝটকায় আহমদ মুসা পুরোহিতকে টেনে নিয়ে পেছনে সরে এল। পুরোহিতকে যুবকটির দিকে ঠেলে দিয়ে বলল, “তুমি এর দিকে নজর রাখ। কোন শয়তানী যেন না করতে পারে৷ তলায় গিয়ে দাঁড়াল। আহমদ মুসা তার ডান হাতে এম-১০ বাগিয়ে সিঁড়ির গোড়ায় গিয়ে গুঁড়ি মেরে বসল। ঘরের আলোটা সিঁড়ির বিপরীত দিকের প্রান্তে থাকায় সিঁড়ির ছায়া পড়েছে এদিকে। সে কারণে সিঁড়ির গোড়াটা মোটামুটি অন্ধকার । সিঁড়ি মুখের দরজাটা প্রচন্ড শব্দে খুলে গেল। আহমদ মুসা সিঁড়ি দিয়ে নামার আগে দরজাটা ভেজিয়ে দিয়ে এসেছিল। আহমদ মুসা বুঝল, কারও প্রচন্ড লাথিতে দরজাটা খুলে গেছে। দরজা খুলে যাবার পরই গুলির বৃষ্টি ছুটে এলো সিঁড়ি দিয়ে নিচে। পায়ের শব্দ পাচ্ছে আহমদ মুসা। অনেকগুলো পায়ের শব্দ। বুঝল, গুলী করতে করতে ওরা নামছে। যতই ওরা নামছে, গুলি বৃষ্টির গতি সিঁড়ির গোড়া থেকে ততই সরে যাচ্ছে। এক সময় গুলীর গতি সিঁড়ির গোড়া থেকে আরও সরে গেল এবং অনেকটা মেঝের সমান্তরাল হয়ে উঠল। আহমদ মুসা বুঝল, ওরা সিঁড়ির মাঝামাঝি অংশে পৌঁছে গেছে। আহমদ মুসা এম-১০ এর ট্রিগারে তর্জনি চেপে এক ধাপ পরিমাণ সামনে এগিয়ে এক ঝটকায় উঠে দাঁড়াল। তার এম-১০ মেশিন রিভলবারের নল তখন সিঁড়ির সমান্তরালে উপরের দিকে। সুরিনামের সংকটে ২৯
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।