ও আহমদ মুসার পাশে পড়ে যায়। তবে তার হাতের ছুরিটা লক্ষ্যভ্রষ্ট হলেও আহমদ মুসার মাথার বাম পাশের অনেকটা জায়গা চিরে বেরিয়ে যায়। নিয়ে রিভলবারের ট্রিগারে হাত চেপেই নিজেকে ঘুরিয়ে নিল পুরোহিতের দিকে। দেখল পুরোহিতের চেহারা হয়ে উঠেছে হিংস্র বাঘের মত। তার হাতের উদ্যত ছুরি ছুটে আসছে তার বুক লক্ষ্য করে। আহমদ মুসা তার তর্জনি চাপল রিভলবারের ট্রিগারে। আহমদ মুসার বুক লক্ষ্যে ছুটে আসা পুরোহিতের ছুরি তখন মাঝ পথে। কজীতে গিয়ে আঘাত করল। ছুরি পড়ে গেল তার হাত থেকে। আহমদ মুসা উঠে দাঁড়াল। বা হাত দিয়ে আহমদ মুসা তার মাথার আহত স্থানটার একটা ধারণা নেয়ার চেষ্ট করল। দেখল ছুরির ফলায় চার ইঞ্চি পরিমাণ জায়গা চিরে গেছে। যুবকটিও এ সময় ধীরে ধীরে উঠে দাঁড়াল। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, “ইস, আপনার মাথার আহত জায়গা দিয়ে ভীষণ রক্ত বেরুচ্ছে । উপরে এ সময় অনেকগুলো উত্তেজিত কথা-বার্তা ও পায়ের শব্দ শোনা গেল। আহমদ মুসা বুঝল, দরজা খোলার সংকেত পেয়েই নিশ্চয় ওরা এসেছে। এখনি ওরা নিচে আসবে। আহমদ মুসা দ্রুত বলল যুবকটিকে, “তুমি রিভলবার চালাতে জান?” যুবকটিও উপরের কথাবার্তা ও দৌড়াদৌড়ির শব্দ শুনতে পেয়েছে। ভয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে তার মুখ। বলল, “পারব+। যুবকটির হাতে দিল। তার পর আহমদ মুসা পুরোহিতকে টেনে তুলে দাঁড় করাল। বলল, “চল আমাদের সাথে? । সুরিনামের সংকটে ২৮
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।