যুবকটিকে দেখে আহমদ মুসা একটু বেশী এগিয়ে গিয়েছিল। রিভলবার ধরা হাতটাও তার নিচে নেমে এসেছিল। আর পেছনে পড়ে গিয়েছিল পুরোহিত। পেছনে পড়া পুরোহিতের মুখটা হঠাৎ পরিবর্তিত হয়ে গিয়েছিল। শক্ত হয়ে উঠেছিল তার মুখ। হঠাৎ তার হাতটা চলে গেল তার গৈরিক চাদরের ভেতরে। আহমদ মুসা একটু মুখ ঘুরিয়ে বলল, “মহারাজ আপনার ছুরিটার খুবই দরকার । ছুরিটা বের করে ওর পায়ের বাঁধন কেটে দিন?। পুরোহিতের মুখ ছাইয়ের মত ফ্যাকাশে হয়ে গেল। কম্পিত হাতে ছুরি বের করল সে। ঘরের খাটিয়াটা টেনে এনে তার উপর উঠে যুবকটির পায়ের বাঁধন কেটে দিল সে। যুবকটির দেহ আহমদ মুসা দুহাত দিয়ে ধরে নিল এবং ধীরে ধীরে দাঁড় করাতে লাগল। আহমদ মুসার মনোযোগ পুরোহিতের দিক থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিল। পুরোহিত এরই সুযোগ গ্রহণ করল। ছুরি বাগিয়ে সে ঝাঁপিয়ে পড়ল আহমদ মুসার উপর। আহমদ মুসার দুহাত তখনও যুবকটিকে ধরে আছে। তাই পুরোহিতকে শেষ মুহুর্তে ঝাঁপিয়ে পড়তে দেখতে পেয়েও আত্মরক্ষার জন্যে কিছুই করতে পারল না সে। শুধু সেই মুহুর্তে যুবকটিকে নিয়ে সামনের দিকে সে ঝুঁকে গিয়েছিল। পুরোহিত ঝাঁপিয়ে পড়েছিল আহমদ মুসার উপর। আহমদ মুসা তার মাথার বাম কানের পাশে তীব্র যন্ত্রণা অনুভব করল। যুবকটিকে নিয়ে আহমদ মুসা পড়ে গিয়েছিল। কিন্তু পুরোহিত যা ছুরির ফলা লাগে আহমদ মুসার মাথার বাম পাশে। শেষ মৃহূর্তে আহমদ মুসা তার সুরিনামের সংকটে ২৭
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।