Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু এই ভবিষ্যত ভাবার সময় তার ছিল না।আহমদ মুসা নিশ্চিত যে, এখানেই ওয়াং আলী বন্দী আছে। তাকে উদ্ধার করতেই হবে। আহমদ মুসা গুলী করল কী হোলে। কী হোল উড়ে গেল। খুলে গেল দরজা। আহমদ মুসা পুরোহিতের দিকে তাকিয়ে বলল, “চল"। দরজা থেকেই একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। দিকে একবার চেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। গ্রাউন্ড ফ্লোরে নামতে শুরু করল। নিচে সিঁড়ির পরেই বড় গোলাকার একটা হলঘর। হলঘরটিতে অনেকগুলো বড় বড় বাক্স। হলঘরের চারদিক ঘিরে অনেক কক্ষ । সিঁড়ির সামনে দুটি ঘরের পরের ঘর থেকেই চিৎকার শোনা যাচ্ছে। আহমদ মুসা পুরোহিতকে নিয়ে সেই ঘরের সামনে এসে হাজির হলো। “দরজা খোল মহারাজ” । বলল আহমদ মুসা পুরোহিতকে। “স্যার আমার কাছে চাবি নেই। এসব চাবি থাকে প্রধান পুরোহিতের কাছে” । অসহায় কন্ঠে বলল পুরোহিত। আহমদ মুসাকে আবার রিভলবার ব্যবহার করতে হলো। দরজার কী হোলে গুলী করে দরজা খুলে ফেলল আহমদ মুসা। ঘরে ঢুকে দেখল একজন যুবককে উবু করে টাঙিয়ে রাখা হয়েছে। আহমদ মুসাকে রিভলবার হাতে ঘরে ঢুকতে দেখে যুবকটি আরো জোরে চিৎকার করে উঠল, “আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না। আমাকে আর কষ্ট দেবেন না, মেরে ফেলুন আমাকে? । যুবকটি খুব ফর্সা। তার চেহারার মধ্যে চীনা বৈশিষ্ট্য আছে, ইউরোপীয় বৈশিষ্ট্যও আছে, আবার রেড ইন্ডিয়ান বৈশিষ্ট্যও আছে। আহমদ মুসা ভাবল এই-ই ওয়াং আলী। সুরিনামের সংকটে ২৬

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।