আহমদ মুসা পুরোহিতের দিকে মুখ ফিরাল। বলল, “এই বড় দরজাওয়ালা ঘরটি কি জন্যে মহারাজ?” পুরোহিত চমকে উঠে তাকাল আহমদ মুসার দিকে। প্রথম দিকের একটা বিব্রতভাব কাটিয়েই সে বলে উঠল, “এর ভিতরে বিশেষ কিছু মূল্যবান বস্তু রাখা হয়েছে'। বলেই পুরোহিত চলতে শুরু করল। বলল, “আসুন দেরি হয়ে যাচ্ছে'। দিকে তাক করে বলল, “দাঁড়ান মহারাজ। দরজাটা খুলুন? । পুরোহিত ঘুরে দাঁড়াল। তার দিকে রিভলবার তাক করা আহমদ মুসাকে দেখে ভূত দেখার মত চমকে উঠল সে। “দরজা খুলুন মহারাজ'। রিভলবার নাচিয়ে নির্দেশ দিল আহমদ মুসা। প্রধান পুরোহিত ছাড়া এ দরজা কেউ খুলতে পারেনা” । ভয়ার্ত কন্ঠে বলল পুরোহিত। আহমদ মুসা রিভলবারের ট্রিগারে আঙুল চেপে বলল, “আমার রিভলবারে সাইলেন্সার লাগানো আছে। আপনাকে হত্যা করব, একটুও শব্দ হবে নাঃ। “আমাকে মেরে ফেললেও আমি দরজা খুলতে পারবো না। এর চাবি থাকে প্রধান পুরোহিতদের কাছে'। বলল পুরোহিতটি কাঁদো কাঁদো কন্টে। আহমদ মুসা তার কথা বিশ্বাস করল। বলল, “ঠিক আছে তাহলে বল, নিচে কি বন্দী খানা? পুরোহিত কম্পিত কন্ঠে বলল, হ্যাঁ। তাক করল তার রিভলবারের নল। এ সময় পুরোহিত বলে উঠল, “তালা ভাঙলেও আপনি ভেতরে ঢুকতে পারবেন না। দরজার সাথে এ্যালার্ম সংযুক্ত আছে। দরজা খুললেই এলার্ম বেজে উঠবে। ছুটে আসবে মন্দিরের প্রহরীরা নিচে। এক রিভলবার দিয়ে আপনি কিছুই করতে পারবেন না?। সুরিনামের সংকটে ২
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।