Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

অযাচিতভাবে এই তথ্যটি জানতে পেরে দারুণ খুশি হলো আহমদ মুসা। পুরোহিতের সাথে সে ঘুরে ঘুরে দেখছে বটে, কিন্তু তার মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই চিন্তা। এই মন্দিরেই কি ওয়াং আলী বন্দী আছে? পারামারিবো শহরে সুরিনাম নদী তীরের দুই মন্দিরের মধ্যে এ মন্দিরের সাথেই একটা থানা আছে। রবার্ট রায়ের কথা অনুসারে থানা সংলগ্ন এ মন্দিরেই তো ওয়াং আলী থাকার কথা। ঘুরতে ঘুরতে তারা মেঝের উপর এক বেটপ দরজার সামনে এসে দাঁড়াল। বিল্ডিং এর সাইড ওয়াল থেকে চার ফুট দুরত্তের সমান্তরালে দুটি দেয়াল মেঝের অনেকখানি ভেতরে চলে এসেছে। দু" দেয়ালের মুখে এক বিশাল দরজা। বেশ দূরত্বে অবস্থিত বেঢুপ এই দরজা আহমদ মুসার দৃষ্টি আকর্ষণ করল । এটা ঘর হওয়ার মত প্রশস্ত নয়, আবার আলমারী হওয়ার মত ছোট নয়। তাহলে কি? এ সময় আহমদ মুসার কানে একটা চিৎকার ভেসে এল। উৎকর্ণ হলো আহমদ মুসা। সেই চিৎকার আর তার কানে এল না। কিন্তু একটু পরেই সেই ক্ষীণ চিৎকার ভেসে এল আবার। উৎকর্ণ আহমদ মুসার মনে হলো বেঢপ এ দরজার দিক থেকেই চিৎকারটা ভেসে আসছে। চমকে উঠল আহমদ মুসা। দরজাটা কি বন্দী সেলের? কিন্তু পরক্ষণেই মনে হলো চিৎকারটা এত কাছের নয়। চিৎকারটা মনে হয় কোন দূরবর্তী স্থান হতে ভেসে আসছে। চট করে এ সময় আহমদ মুসার মাথায় এল, তাহলে এ দরজাটি কোন সিঁড়ি ঘরের? চিৎকারটা কি সিঁড়ি দিয়ে আন্ডার গ্রাউন্ড থেকে ভেসে আসা কোন শব্দ? এই কথা মনে হতেই আহমদ মুসার গোটা দেহে উত্তেজনার একটা উন্ঞ স্রোত বয়ে গেল। গোটা সত্ত্বা জুড়ে একটা প্রশ্ন জেগে উঠল, ওয়াং আলী কি এই আন্ডার গ্রাউন্ডে বন্দী আছে? সুরিনামের সংকটে ২৪

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।