স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর মত হিন্দু মহাগুরুদের ছবি, বাণী, চিত্র, ইত্যাদি। “অপূর্ব সংগ্রহশালা । না দেখলেই নয়। সব বাদ দিয়ে এই সংগ্রহ শালাই আমি দেখতে চাই”। বলল আহমদ মুসা এমন ভাব করে যে এই সংগ্রহশালা দেখতে তার দারুণ আগ্রহ। “রাতে তো এটা দেখানো যাবে না”। বলল পুরোহিত। “সর্বনাশ । আমি তো ব্যস্ত। আমার তো আর সময় হবে না!” বলল আহমদ মুসা চরম হতাশ কন্ঠে। আহমদ মুসার চিন্তা, যে কোনভাবেই হোক মন্দিরের নিচের অংশটা দেখতে হবে। আহমদ মুসা আরো ভাবল, পুরোহিত তো বেসমেন্ট ফ্লোরের (আন্ডার গ্রাউন্ডের) কথা কিছু বলল না। সে কি এড়িয়ে গেল, না এ ধরনের কোন ফ্লোর এখানে নেই? আহমদ মুসা হতাশা প্রকাশের পর পুরোহিত ভাবছিল। একটু পরে বলল, ঠিক আছে চলুন। মা দশভূজার পেছন দিক দিয়ে সিঁড়ি। ওদিক দিয়েই নামতে হবে? । সিঁড়ি দিয়ে নামল তারা গ্রাউন্ড ফ্লোরে। আলো জ্বালালো পুরোহিত। গ্রাউন্ড ফ্লোর একটা হলঘর। কিন্তু এত পিলার যে এক নজরে কিছুই দেখা যায় না। তার উপর প্রত্যেক দুই পিলার আবার অর্ধ বৃত্তাকার গাঁথুনি দ্বারা সংযুক্ত। দু" পিলার কার্যতঃ একটা দরজার আকার নিয়েছে। ফলে গোটা হলঘর চার দরজাওয়ালা অনেকগুলো ঘরের সমাহার হয়ে দাঁড়িয়েছে। সত্যি হলঘরটা দেব-দেবতার মূর্তি, চিত্র ও চিত্রলিপিতে ঠাসা। দেখার মত সংগ্রহ বটে। আহমদ মুসা জিজ্ঞেস করল, “এত বড় বড় মূর্তি কি করে ঢুকালেন? এ সংকীর্ণ সিঁড়ি দিয়ে?” পুরোহিত হাসল। বলল, “নিশ্চয় লক্ষ্য করেছেন বা সামনে দেখবেন হলের বাইরের অংশে মাঝে মাঝে স্টিলের দেয়াল। আসলে ওটা দেয়াল নয় দরজা । যার গা তালা দিয়ে লক করা। এরকম মোট চারটা দরজা আছে হলঘরে। এগুলো দিয়েই মূর্তিগুলো আনা হয়েছে'। সুরিনামের সংকটে ২৩
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।