Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ 166
📝 Text 📖 PDF

মন্দিরের জেটিতে বোট বেঁধে নামল আহমদ মুসা ঘাটে। এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের চত্বরে পা রাখল সে। মন্দির দক্ষিণ মুখী। মন্দিরের উত্তরের প্রাটারে আরেকটা বড় গেট আছে। প্রাচীরের বাইরে দিয়ে প্রাচীর ঘেঁষে রাস্তী। আহমদ মুসা চারদিকটা দেখে ফিরে এল মন্দিরের সম্মুখ চত্বরে । মন্দিরটা গোল পিরামিড আকৃতির মন্দিরে ঢোকার একটাই দরজা। অনেকগুলো সিঁড়ি ভেঙ্গে সে দরজায় পৌঁছতে হয়। দরজা দুতলা পরিমাণ উচুতে। দরজা পেরুলে বিশ ফুটের মত দীর্ঘ এক করিডোর। করিডোরের পর বিল্ডিং এর ঠিক কেন্দ্রে ডিম্বাকৃতি এক বিশাল হলঘর। হলঘরের চারদিকে অসংখ্য ঘর ও কুঠরী। হলঘরের অবস্থানই বলে দেয় হলঘরের নিচেও রয়েছে অনেক ঘর। আন্ডার গ্রাউন্ড বেজমেন্টেও থাকতে পারে গোপন কুঠরী। মূর্তি। কালী মূর্তির সামনে বসেছে কীর্তনের আসর। ধুপের ধোঁয়ায় চারদিক প্লাবিত, বাতাস ভারী। দুজন পুরোহিত কালী মূর্তির সামনে ধ্যানমগ্ন। আরেকজন পুরোহিত সার্বিক তদারকিতে রয়েছে। সে বসছে, আবার মাঝে মাঝে উঠেও যাচ্ছে। ট্যুরিস্ট রূপী আহমদ মুসা কীর্তন আসরের একপাশে দাঁড়িয়ে। তার বামদিকে একটু সামনেই কালী মূর্তি। ঠিক তার সামনেই একটু দূরে বসে আছে ধ্যানমগ্ন দুই পুরোহিত। তৃতীয় পুরোহিতও তার সামনে দিয়েই যাওয়া আসা করছে। একবার পুরোহিতটি উঠে এলে আহমদ মুসা তার দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, “মহারাজ, আমি একজন ট্যুরিস্ট । মন্দিরটা আমি ঘুরে ফিরে দেখতে চাই”। সুরিনামের সংকটে ২১

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.