Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

সুরিনাম সুন্দর নদী। দেশের দীর্ঘতম এ নদীটি পশ্চিম সুরিনামের ইভার্ট দা মাউন্টেন থেকে বের হয়ে আটলান্টিকে গিয়ে পড়েছে। নানা বর্ণ ও নানারকম বোটের আনাগোনায় মুখরিত থাকে নদীর বুক। কিন্তু নদীর বুক এখন অনেকটাই শান্ত। রাত বেশ হয়েছে। সবচেয়ে সুন্দর লাগছে নদীর দুপাশে আদিগন্ত আলোর মেলা। যেন নদীটি পরেছে আকাশী তারার মালা। মিনিট পনের চলার পর আহমদ মুসা দেখতে পেল একটা মন্দিরের আলোকজ্জ্বল চূড়া। মন্দিরটি নদীর তীর ঘেষে। মন্দিরের একটা ঘাট রয়েছে। বেশ বড় ঘাট। একটা অংশ জেটির আকারে তৈরী। আহমদ মুসা মানচিত্রে দেখেছে এ মন্দিরের আশে-পাশে কোথাও থানা নেই, থানা আছে সামনের সাবামাক্কা মন্দিরের কাছে। থানা আছে ক্রকোপনডোর শিবাজী মন্দিরের পাশেও। মন্দিরটা দেখার জন্যে নামতে ইচ্ছা হলো আহমদ মুসার। কিন্তু পরক্ষণে ভাবল, দ্বিতীয় মন্দিরটাও তার খুঁজে পাওয়া দরকার । সাবামাক্কা মন্দির দেখে এসে ফেরার পথে এ মন্দির দেখা যাবে। আবার জোরে ছুটতে শুরু করল আহমদ মুসার বোট। আরও বিশ মিনিট চলার পর অন্য আর একটা মন্দিরের চূড়া দেখতে পেল আহমদ মুসা। কাছে এসে দেখল এ মন্দিরের ও একটা ঘাট আছে। ঘাটের সাথে জেটিও। জেটিতে একটা মটর বোট বাঁধা। আহমদ মুসার বোট ধীরে ধীরে পা বাড়াল জেটির দিকে। ইতোমধ্যে আহমদ মুসা মন্দিরের চারদিকে যতটা সম্ভব চোখ বুলাল। মন্দিরটা প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীর ও মন্দির বিল্ডিং এর মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে আন্দাজ করা যাচ্ছে। মন্দিরের পশ্চিম পাশেই থানাটা। সুরিনামের পতাকা উড়তে দেখেই বুঝল ওটা থানা। সুরিনামের সংকটে র্‌

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।