ব্যবস্থা করেছি। সকালের মধ্যে সবাই খবার পেয়ে যাবে" । বলল হাত্তা 1 “২১ তারিখে নমিনেশন পেপার সাবমিট হবে, এই তারিখেই বিকালে জনসভার ব্যবস্থা করুন। সে জনসভায় বলে দেবেন আপনাকে কারা কিডন্যাপ করেছিল এবং কিভাবে মার্কিন প্রশাসন আপনাকে উদ্ধার করেছে? । “এত তাড়াতাড়ি এই কনফ্রন্টেশনে যাওয়া কি ঠিক হবে?” বলল হাত্তা নাসুমন। কনফ্রন্টেশন নয়, প্রকৃত ঘটনা জনগনকে অবহিত করবেন মাত্র। বর্তমান অবস্থায় অবশ্য এটা কিছুটা আক্রমণাত্মক হবে বটে, কিন্তু এটাই হবে আপনাদের সবচেয়ে বড় ডিফেন্স। অত:পর আপনাকে নিরাপত্তা দেয়া হবে সরকারের দায়িত্ব। সরকার যদি আপনাকে গ্রেফতারও করে সেটা হবে আপনার জন্যে লাভজনক ।* আহমদ মুসা বলল। “ওয়াং আলী তো এখনও ওদের হাতে । হাত্তা নাসুমনের মধ্যে দ্বিধা । “একুশ তারিখ বিকেল আসতে এখনও ৪৩ ঘন্টার মত বাকি। আল্লাহর উপর ভরসা করুন৷ বলে আহমদ মুসা ঢুকে গেল ড্রেসিং রুমে । মিনিট দশেক পর বেরিয়ে এল ইউরোগায় ট্যুরিস্ট হয়ে। তার হাতে পারামারিবো শহরের ট্যুরিস্ট গাইড। ইঞ্জিন বোটটা স্টার্ট দেবার আগে আহমদ মুসা শহরের মানচিত্রটার উপর চোখ বুলাল। দেখল, সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা শহরের পূর্ব প্রান্তে। এর একটু পূর্বেই সাগর। আটলান্টিকের গর্জন বেশ কানে আসছে। তার মানে তাকে যেতে হবে পশ্চিম দিকে। শহরটির নব্বই ভাগই পশ্চিমে । বোট স্টার্ট দিল আহমদ মুসা। বোটটি সুরিনাম নদী ধরে এগিয়ে চলল। আহমদ মুসার চোখ নদীর ডান পাড়ে, উত্তর পাশে। তার চোখ দুটি সন্ধান করছে কালী মন্দিরের এঁতিহ্যবাহী চূড়া। সুরিনামের সংকটে ১৯
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।