“যে ঠিকানাগ্ডলো ও দিয়েছে তা যাচাই করার জন্য এখনই আমি বের হচ্ছি। আপনাদের লোকদের বলুন ছোটখাট একটা বোট জোগাড় করতে? । “বোট আমাদেরই আছে। কিন্তু এতবড় জার্নি করে আসার পর এখনি আবার বেরুবেন এটা ঠিক নয়, । “এখন সময় আমাদের খুব মূল্যবান। আগামী কাল সকালেই ওদের মুখোমুখি হতে হবে। তার আগেই ওদের সম্পর্কে যতটা পারা যায় জানা দরকার। “নদী পথে কেন? “পারামারিবোতে ওদের যে দুটো ঘাঁটির সন্ধান রবার্ট দিয়েছে, সে দুটোই নদীর তীরে কালী মন্দির বা তার পাশে। নদী পথে গেলে নদী তীরের কালী মন্দির সহজেই বের করা যাবে? । কথা শেষ করেই আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল, “যাই পোশাক পাল্টে নেই”। বলে আহমদ মুসা এগুলো ড্রেসিং রুমের দিকে। “আমি কি পোশাক পরব?” বলল আহমদ হাত্তা নাসুমন। থমকে দাঁড়াল আহমদ মুসা। বলল, “আপনি তো এখন বেরুচ্ছেন না?। “কেন? তাহলে কে যাবে সাথে?, “কেউ নয়। এমন কি বোটও আমিই চালাব'। হাত্তা নাসুমন যেন আকাশ থেকে পড়ল। চোখে-মুখে এমন বিম্ময় নিয়ে সে বলল, “যে সাংঘাতিক পরিস্থিতি তাতে এ ধরনের কাজে আপনার একা বেরুনো ঠিক নয়। তার উপর আপনি এখানে নতুন"। “মি. হাত্তা, অবস্থা সাংঘাতিক বলেই দলে ভারী হয়ে নয়, একা বেরুনো দরকার। আমি বিদেশী ট্যুরিস্ট, শহর দেখতে বেরিয়েছি। সাথে লোক দরকার কি?। একটু থেমেই আহমদ মুসা আবার বলল, মি. হাত্তা, আপনার জরুরী কাজ আছে। আপনি কি দেশের সব জায়গায় এ মেসেজ দিয়েছেন যে, যাদের ভোটে দাঁড়ানোর কথা সবাইকেই ভোটে দাঁড়াতে হবে। জেল বা হাজতে যারা আছে তাদেরকেও? । সুরিনামের সংকটে ১৮
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।