রবার্ট রায় আহমদ মুসার দিকে মুখ তুলে চাইল। তার চোখে ভয়। বলল, “আমি কোন দায়িত্বে নেই, নির্বাহী কমিটির সদস্য মাত্র”। নির্বাহী কমিটির সদস্য কয়জন?” “দশজন? । “মাত্র দশজন?” “মহাকালী দশভুজা বলে “মায়ের সূর্য সন্তান'দের শীর্ষ কমিটিও দশজন? । তাহলে তো আপনি অনেক কিছুই জানেন। আপনি মিথ্যা কথা বলছেন যে, আপনি ক্রকোপনডোতে যান নি”। না স্যার, আমি ব্রকোপনডোতে যাইনি। ওখানে নির্বাহী কমিটির কোন মিটিং হয় না। ওটা হেড কোয়ার্টার হলেও তিলক লাজপত পাল তার পাসোর্নাল স্টাফদের নিয়ে ওখানে থাকেন। বাইরের লোকদের কোন যাতায়াত সেখানে নেই” । বলল রবার্ট রায়। আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল, “ধন্যবাদ মি. রবার্ট রায়; আহমদ মুসা যেতে শুরু করলে রবার্ট রায় বলল, “স্যার আমাকে আর দরকার আছে? নিও নিকারীতে আমার পরিবার খুব অসুবিধায় আছে;। “আগে দেখি আপনার দেয়া তথ্য কতটা সত্য। আমাদের কাজ শেষ হলেই আপনি ছাড়া পাবেন” । আহমদ মুসা বলল। আহমদ মুসা বেরিয়ে এল ঘর থেকে । তার সাথে সাথে বেরিয়ে এল হাত্তা নাসুমনও। দুজন গিয়ে বসল আহমদ মুসার কক্ষে। “কেমন মনে হলো রবার্টের কথাকে?” জিজ্ঞেস করল হাত্তা নাসুমন। “আমার মনে হয় ও যা বলেছে সত্য বলেছে। তাকে তো ছাড়ছি না। সত্য না বলে যাবে কোথায়” । আহমদ মুসা বলল। “এখন কি করণীয়? ওয়াং আলী ঠিক কোথায় আছে তাতো বলতে পারল না"। বলল হাত্তা নাসুমন। সুরিনামের সংকটে ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।