Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“কে জিজ্ঞেস করবে বলুন। জিজ্ঞেস করলে হয়তো ডিল বাতিল করে উঠে যেত” । বলল রঙ্গলাল। হেসে উঠল শিবরাম শিবাজী এবং উঠে দাঁড়াল। রোনান্ড রঙ্গলাল ও উঠল। দেড়টার মত “অড" সময় তখন। আহমদ মুসা ড্রাইভ করছে। আহমদ হাত্তা তার পাশের সিটে। পেছনের সিটে আহমদ হাত্তার সেক্রেটারী এবং ওয়াং। রাস্তায় গাড়ি খুব কম। রিয়ারভিউতে আহমদ মুসা দেখল পেছনে একটা কার দেড়গুণ বেশী গতিতে ছুটে আসছে। সামনেই একটা ক্রসিং। ক্রসিং এ প্রায় পৌঁছে যাচ্ছে আহমদ মুসার গাড়ি। পেছনের গাড়িটিও এসে গেছে তার গাড়ির সমান্তরালে। সমান্তরালে এসেই গাড়িটি তার বাড়তি স্পীড কমিয়ে দিয়েছে। আহমদ মুসা কিছুটা বিহ্মিত হয়ে সেদিকে চোখ ফেরাতে যাচ্ছিল। গামী সড়ক দিয়ে ছুটে আসা একটা ট্রাক হঠাৎ ক্রসিং এ বাঁক নিয়ে ক্রসিং দিয়ে তাদের রাস্তার দিকে ছুটে আসছে। ট্রাকটি একেবারে আহমদ মুসার গাড়ির ঘাড়ে পড়ার যোগাড়। ডান দিকে টার্ন নেবার পথ বন্ধ পেছনের গাড়িটি পাশে চলে আসায়। একটা চিন্তা হঠাৎ আহমদ মুসার মাথায় ঝিলিক দিয়ে উঠল এটা কি তার গাড়ি পিষে ফেলার একটা ফাঁদ? সুরিনামের সংকটে ১৬৪

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।