রিপাবলিকান পার্টির অফিসগুলোর ঠিকানা এবং যে নামগুলো আমাদের দিয়েছেন তাদের ঠিকানা আমাদের দেবেন” । বলল চুলওয়ালা। “রেডি আছে সবকিছু । আমাদের লোকেরা তাদের বাড়ি ও অফিসগুলো দেখিয়েও দেবে”। বলল রঙ্গলাল। “খুজে বের করা আমাদের কাজ। আপনাদের কোন লোক কখনই আমাদের সাথে কোথাও যাবেনা। এই দেখা হবে কাজ শেষ হলে ফাইনাল পেমেন্টের সময়”। চুলওয়ালা বলল। কথা শুনে একদিকে খুশি হলো রঙ্গলাল যে, নিজেদের কোন দায়দায়িত্ব থাকছে না। অন্যদিকে ভাবনার সৃষ্টি হলো। পরিস্থিতির প্রেক্ষিতে যদি কোন পরিবর্তনের প্রয়োজন হয়। এই চিন্তা থেকে রোনান্ড রঙ্গলাল বলল, “যদি কিছু বলার প্রয়োজন হয়, যদি কোন সংশোধনের বা সংযোজনের প্রয়োজন হয়, তাহলে সেটা কিভাবে হবে? “সেচিন্তা আজকেই করতে হবে”। বলল চুলওয়ালা। “ভাবনায় পড়ে গেল রোনান্ড রঙ্গলাল। কিন্তুশিবরাম শিবাজী বলল, “বাদ দিন এ চিন্তা। সে ধরনের কোন কিছুর প্রয়োজন হবে না?। “ঠিক আছে। প্রয়োজন হবে না'। বলল রঙ্গলালও। “বলে রোনান্ড রঙ্গলাল টেবিলের উপর হতে নাম ও ঠিকানা সম্বলিত একটা ইনভেলাপ তুলে নিল হাতে। এগিয়ে দিল চুলওয়ালার দিকে। চুলওয়ালা ব্রীফ কেস খুলে টাকার বান্ডিলগুলো নিয়ে ব্রীফকেস বন্ধ করল। ইনভেলাপ পকেটে পুরল। উঠে দাঁড়াল এবং “গুডবাই” বলে হাঁটা শুরু করে দিল। ওরা দুজন বেরিয়ে যেতেই শিবরাম শিবাজী বলে উঠল, “মাফিয়াদের “ভদ্র” হতে নেই নাকি? রাখুন ওসব। এখন যদি কেউ গালে একটা থাপগ্সড় দিয়েও কাজ করে দেয়, সেটাই ভাল”। বলল রোনান্ড রঙ্গলাল। “মাফিয়া এ গ্রপটার নাম কি?” জিজ্ঞেস করল শিবরাম শিবাজী। সুরিনামের সংকটে ১৬৩
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।