Saimum 33 Surinamer Sonkote@priyoboi.blogspot.com P ( 1)
/ ১৬৬
📝 লেখা 📖 পিডিএফ

“সেটা আমরা জানি। লিস্টটা দিন। লিস্ট ধরে টান দিলেই অদৃশ্যরাও এসে হাজির হবে, নাম পারিচয় দরকার নেই। বলে একটু থেমেই চুলওয়ালা বলে উঠল, “টেরেক দুর্গের সোনা উদ্ধার সম্পর্কে বলুন। এক চতুর্থাংশ সোনা চেয়েছি এবং টাকার একটি অংক চেয়েছি। সোনা বের না হলে এ টাকার বাইরে আমাদের কোন দাবী থাকবেনা। আপনারা রাজী? রোনান্ড ও শিবরাম শিবাজী পরস্পর মুখ চাওয়া চাওয়ী করল। শেষে শিবরাম শিবাজী ইতিবাচক মাথা নাড়ল। রোনান্ড রঙ্গলাল সংগে সংগে বলে উঠল, “আমরা রাজি'। “টেরেক পরিবারের একটা তালিকা আমাদের দিন'। বলল চুলওয়ালা লোকটি। “সেটা রেডি” । বলল রঙ্গলাল। কথা শেষ করে পরক্ষণেই আবার রোনান্ড রঙ্গলাল বলে উঠল, “আপনাদের নেতা জোয়াও গোলার্ট কবে আসছেন? তার সাথে আরও কিছু কথা বলতে পারলে আমরা খুশী হবো?। চুলওয়ালা লোকটির চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল। বলল, 'জোয়াও গোলার্ট এর সাথে কোনদিনই আপনাদের দেখা হবে না। আপনারা কাজ নেবেন। আমাদের ব্যাপারে কোন কৌতুহল যেন আপনাদের মধ্যে না জাগে। আর “জোয়াও গোলার্ট নামটা ভূলে যাবেন, । “ঠিক আছে। আপনাদের থাকার বন্দোবস্ত.......)। কথা শেষ করতে পারল না রোনান্ড রঙ্গলাল। বাধা দিল চুলওয়ালা। বলল, “একবার তো বলেছি, শুধু কাজ বুঝে নেয়া ছাড়া আমাদের কোন ব্যাপারে কোন কিছু ভাববেন না আপনারা । আমরা থাকব আকাশে না পাতালে সেটা আমাদের ব্যাপার*। বিরক্তির সাথে কথাগুলো বলল চুলওয়ালা। রঙ্গলাল ও শিবরাম শিবাজী দুজনেই বিব্রত হয়ে পড়েছিল চুলওয়ালার কথার ধরনে। নিজেকে সামলে নিয়ে রঙ্গলাল বলল, “ধন্যবাদ, বুঝেছি; । সুরিনামের সংকটে ১৬২

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।