তাদের সামনের সোফায় বসে আরও দুজন। তীরের মত খজু তাদের শরীর । গায়ের রং বাদামী । মিশ্র চেহারা, তবে মধ্য আমেরিকান ধাঁচটা বেশি। দুজনের একজন ন্যাড়া মাথা । অন্যজনের চুল লম্বা, পেছনে ঘোড়ার লেজের মত করে বাঁধা। দুজনেরই উচ্চতা ছ"ফুটের কম হবে না। দুজনেরই চোখ ছুরির মত ধারাল। মুখে কাঠিন্য ও আক্রমনাত্মক ভাব। দেখে মনে হয় এখনি যেন ঝাঁপিয়ে পড়বে। খুন এদের কাছে কথা বলার মত সহজ, তা দেখেই বোঝা যায়। খুশি হয়েছে রোনান্ড রঙ্গলাল ও শিবরাম শিবাজী। একেই বলে প্রফেশনাল। এ রকম লোকই তো তাদের চাই। কথা বলছিল রোনান্ড রঙ্গলাল। গত তিন দিনে তাদের কি বিপদ ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিয়ে বলল, “সুরিনামে আমদানি হওয়া এই শত্রুদের আমরা সমূলে শেষ করতে চাই, এজন্যেই আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি। বলুন কিভাবে আমাদের সহযোগিতা করতে পারেন?। টাকার অংক আমরা জানিয়েছি। আপনারা রাজী?” বলল বড় চুলওয়ালা লোকটা। “এ ব্যাপারে আমরা কিছু বলতে চাই”। বলল রোনান্ড রঙ্গলাল। “না, আমরা এক কথায় কাজ করি। আমরা যা বলেছি তাতে ইয়েস করলে আপনারা যা বলেছেন তাতেও আমরা ইয়েস করব। তৃতীয় কোন কথার সুযোগ নেই”। বলল চুলওয়ালা সেই লোকটিই। “ঠিক আছে। কিন্তু শত্রুর বিনাশ চাই" । বলল রোনান্ড রঙ্গলাল। “আপনাদের সেই শক্রদের তালিকা দিন। টাকা অর্ধেক পাওয়ার পর কাজ শুরু করব" । বলল সেই চুল ওয়ালা। “অর্ধেকটা আজই পেমেন্ট করব। কিন্তু গত তিন দিনে যে বা যারা ঘটনা ঘটাল, তাদের নাম পরিচয় তো আমরা জানি না। তবে আহমদ হাত্তা, তার মেয়ে ফাতিমা, হবু জামাতা ওয়াং এবং রিপাবলিকান পার্টির অন্যান্য নেতাদের তালিকা তৈরী করে দিয়ে দিচ্ছি। আমাদের ইচ্ছা হলো, নির্বাচনের আগে এদের হত্যা করা যাবে না। “ঘ্যাকসিডেন্টের মত ঘটনায় তাদের নিহত হতে হবে? । সুরিনামের সংকটে ১৬১
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।