পর সে ওখানেই মাফিয়াদের সাথে একটা বন্দোবস্ত করে ফেলেছে। তা না হলে সে এবং তার মেয়ে ফাতিমা এদেশে পা রাখার সাহস পায়? “আমরা আমাদের “মাসুস' (মায়ের সূর্য সন্তান) কর্মীদের খুব দুর্ধ্য মনে করতাম। তারা কি করল? দুগাড়ি স্টেনগানধারী সাথে থাকার পরও মাত্র একজনের মোকাবিলায় তিলক লাজপত পালের মত ব্যক্তিত্বও বাঁচতে পারেনি। আরেকজন প্রেসিডিয়াম সদস্য । “আমাদের উদ্বেগ তো ওখানেই। আমাদের “মাসুস” সদস্যরা অযোগ্য নয়। তারাই তো গত চার মাসে আহমদ হা্তা, তার রিপাবলিকান পার্টি, সুরিনামের মুসলিম জনশক্তি ও তাদের সহযোগীদের “জিরো”তে নিয়ে এসেছিল। এ নির্বাচনে আহমদ হাত্তা দাঁড়াবারই সাহস পেত না এবং কোন মুসলমান ও তাদের সহযোগীরা এই নির্বাচনে নির্বাচিত হবার সুযোগ পেত না। কিন্তু মাত্র তিন দিনের ঘটনা সব ওলট পালট করে দিল। যারা এই ওলটপালট করে দিল, তারাই এখন যেতে আমাদের দেরী হবে না”। বলল রোনাল্ড রঙ্গলাল। কথা শেষ করে একটু থেমেই রোনান্ড রঙ্গলাল আবার বলে উঠল, “বৈঠকের অবশিষ্ট এজেন্ডাগ্তলো আলোচনায় আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব সভাপতিত্ব করুন। মাফিয়া প্রতিনিধিরা অপেক্ষা করছে। আমি ওখানে যাচ্ছি। আমার সাথে শিবরাম শিবাজীও আসুন"। বলে চেয়ার থেকে উঠে দাঁড়াল রোনান্ড রঙ্গলাল। রোনান্ড রঙগলাল ও শিবরাম শিবাজী মিটিং কক্ষ থেকে বের হয়ে গেল। রোনান্ড রঙ্গলাল ও শিবরাম শিবাজী পাশাপাশি সোফায় বসে। সুরিনামের সংকটে ১৬০
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।