রাজনৈতিক দল “সুরিনাম পিপলস কংগ্রেস পার্টি” “পারামারিবো'তে তিলক লাজপত পালের অফিস বা ঘাঁটিগুলো কোথায়2, একটু দেরী করে আবার দ্রুত মুখ তুলল এবং বলতে লাগল সে, “সুরিনাম ও সাবামাক্কা নামে দুটি কালী মন্দিরে বা তার পাশে তিলকের দুটি অফিস বা ঘাঁটি আছে পারামারিবোতে। আর প্রত্যেক মহল্লায় মাসুস-এর একটা করে ইউনিট আছে। তার অফিসই “মাসুস-এর অফিস বলে পরিচিত:। “এ মন্দিরগুলো কোথায়?” জিজ্ঞেস করল আহমদ মুসা। দুটি মন্দিরই সুরিনাম নদীর ধারে এবং উত্তর পাশে। নদী পথ ও সড়ক পথ দুপথেই যাওয়া যায়। অধিকাংশ মন্দিরেই মন্দিরের পাশে পুরোহিতদের বাড়ি থাকে। “মাসুস-এর অফিস বা ঘাঁটি কি এ ধরনের বাড়িতে? “ওয়াং আলীকে ওরা কোথায় রেখেছে? আমি জানিনা । তবে আমি জানি যে, প্রত্যেক মন্দিরেই বন্দীখানা আছে। এ রকম জায়গায় বন্দী করে রাখা সবচেয়ে নিরাপদ। পুলিশরা মন্দিরকে সাধারণত এড়িয়ে চলে?। “আপনি জানেন ওয়াং আলীকে কোথায় রাখা হয়েছে?” কঠোর কন্ঠে বলল আহমদ মুসা। রবার্ট রায় মুখ তুলে তাকাল আহমদ মুসার দিকে। তার মুখে একটা অসহায় ভাব ফুটে উঠল। বলল, “সত্যিই আমি জানি না। একদিন আলোচনায় ওয়াং আলীর কথা উঠলে একজন বলেছিল, ওয়াং আলীকে কেউ উদ্ধার করতে পারবে না। পাশেই থানা। থানাও আমাদের। সংকেত পেলেই পুলিশ এসে পড়বে? । আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, “মি. রবার্ট রায়, আপনি “মাসুস” এর কোন দায়িত্রেঃ সুরিনামের সংকটে ১৬
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।