মাফিয়া গ্রুপকে আমদানী করেছেন আহমদ হাত্তা। আমরাও আমেরিকার সবচেয়ে সেরা, সব চেয়ে শক্তিশালী মাফিয়া গ্রপকে নিয়ে আসছি। তাদের অগ্রবর্তী একটা দল ইতোমধ্যেই পারামারিবো পৌঁছে গেছে। আমি এ বৈঠকের পর তাদের সাথে বসব" । বলল রোনান্ড রঙ্গলাল। রোনান্ড রঙ্গলালের কথা শেষ হতেই একজন প্রেসিডিয়াম সদস্য চট করে উঠে দাঁড়াল। বলল, “কিন্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ের সাথে মাফিয়াদের জড়িত করা কি ঠিক হবে? ওরা টাকায় ক্রয়যোগ্য দুধারী তলোয়ার । টাকা দিয়ে শত্ররাও ওদের কাজে লাগাতে পারে। তাছাড়া আমাদের দুর্বলতা টের পাবার পর আমাদের ঘাড়ে যদি ওরা সিন্দাবাদের ভূতের মত চেপে বসে?, হাসল রোনান্ড রঙ্গলাল। বলল, “এ ভয় অমুলক সম্মানিত সদস্য। মাফিয়ারা তাদের অংগীকারের প্রতি বিশ্বস্ত হয়ে থাকে৷ যে কাজের জন্যে তারা টাকা নেয়, জীবন দিয়ে হলেও তা তারা সমাধা করে। না পারলে তাদের নিজের থেকেই টাকা ফেরত দেবার দৃষ্টান্তও আছে। আর তাদের না ডেকে উপায়ও তো নেই। আহমদ হাত্তারা যে অস্ত্র দিয়ে লড়াই করছে, সে অস্ত্র আমাদেরও ব্যবহার করতে হবে?। “কিন্তু আহমদ হাত্তারা মাফিয়াদের ডেকেছে, তাতো প্রমাণিত হয়নি”।বলল অন্য আর একজন প্রেসিডিয়াম সদস্য । “তা ঠিক, প্রমাণিত হয়নি। কিন্তু আমাদের অনুমান মিথ্যা নয়। গত তিন দিনে আমাদের ট্রেইন্ড ও অত্যন্ত সুদক্ষ সত্তর আশিজন লোক যেভাবে কচুকাটা হয়েছে তা প্রফেশনাল কিলার মাফিয়াদের পক্ষেই শুধু সম্ভব। প্রথম যে ঘটনায় ওয়াং হাতছাড়া হয়, সে ঘটনা ঘটিয়েছে মাত্র একজন লোক । অসম্ভব ক্ষিপ্র ও অবিশ্বাস্য দুঃসাহসী সে লোক। ক্রকোপনডো হাইওয়ের যে হত্যাকান্ড তাও ঘটিয়েছে মাত্র দুজন লোক। আগাম খবর পেয়ে আমাদের দুগাড়ি লোক তাদেরকে দুদিক থেকে ঘিরে ফেলেও সবাই নিহত হয়েছে। টেরেক স্টেটের গেটের যে হত্যাকান্ড তাও ঘটিয়েছে একজন লোক। এমন লোক আহমদ হাত্তার সুরিনামের সংকটে ১৫৯
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।